জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১পরিবর্তন করতে ক্লিক করুন
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

শেয়ার করুন:

এরপর মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

 

এরপর মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

 

স্মৃতিসৌধ থেকে ফিরে আজ দুপুর থেকেই সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী:

 

  • দুপুর ১২:৩০ মিনিট: ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) নিজ দফতরে প্রথম দাফতরিক কাজে যোগ দেবেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করবেন।

  • বিকাল ৩:০০ মিনিট: নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠকে বসবেন।

  • বিকাল ৪:০০ মিনিট: বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছেন।

 

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার সঙ্গে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: