বাংলাদেশের পালাবদল নিয়ে কী বলছে বিশ্ব গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯পরিবর্তন করতে ক্লিক করুন
বাংলাদেশের পালাবদল নিয়ে কী বলছে বিশ্ব গণমাধ্যম

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

শেয়ার করুন:

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে শিরোনাম করেছে—‘বাংলাদেশে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।

 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের খবরটি বিশ্বজুড়ে ব্যাপক গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে এক ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়’ হিসেবে বর্ণনা করছে।

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে শিরোনাম করেছে—‘বাংলাদেশে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই দশক পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরে এল, যা দক্ষিণ এশিয়ার এই দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

একই সুরে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাস পর একটি অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। তারা বিশেষভাবে উল্লেখ করেছে যে, তারেক রহমান দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছেন।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একে ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শপথ অনুষ্ঠানে প্রতিবেশী ভারত, পাকিস্তানসহ বন্ধুপ্রতিম দেশগুলোর উচ্চপদস্থ প্রতিনিধিদের উপস্থিতি এক নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেয়।

 

তুরস্কের আনাদোলু এজেন্সি এবং ভারতের দ্য হিন্দু’ও এই খবরের বিস্তারিত প্রকাশ করেছে। তারা জানিয়েছে, প্রচলিত নিয়ম ভেঙে বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের সামনে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রতিবেদনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতির কথা গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে।

 

দ্য গার্ডিয়ান এবং দ্য ইকোনমিক টাইমস-এর মতো সংবাদমাধ্যমগুলো বলছে, ইইউ এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তারেক রহমানের নতুন সরকারকে বিশ্বমঞ্চে দৃঢ় অবস্থানে নিয়ে যাবে। বিশেষ করে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার মাত্র কয়েক মাসের মাথায় এমন বিপুল জনসমর্থন নিয়ে তাঁর ক্ষমতায় আসাকে একটি বিরল রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: