যে কারণে সরকার গঠনের আগে বিরোধীদের দ্বারে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২পরিবর্তন করতে ক্লিক করুন
যে কারণে সরকার গঠনের আগে বিরোধীদের দ্বারে তারেক রহমান

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

শেয়ার করুন:

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানের আপ্যায়ন নিয়ে আলোচনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিরোধীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন তিনি। গত বৃহস্পতিবারের নির্বাচনের পর দুই শীর্ষ নেতার মধ্যে এটিই প্রথম সাক্ষাৎ।


দলীয় সূত্রে জানা গেছে, রোববার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ঠিক ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত আমিরের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।


রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানের আপ্যায়ন নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। তারেক রহমান যা পছন্দ করেন, আমরা তা দিয়েই তাকে আপ্যায়নের চেষ্টা করব। তার পছন্দের তালিকার দিকেই আমাদের নজর বেশি।’


গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ঘোষিত ফলাফলে বিএনপি একাই ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের নিয়ে তাদের মোট আসন সংখ্যা এখন ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন বিপুল বিজয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।


জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে তারেক রহমানের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। 


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের আগে শরিক ও মিত্র দলগুলোর সঙ্গে আস্থার সম্পর্ক সুদৃঢ় করতেই এই সফরগুলো করছেন বিএনপির শীর্ষ এই নেতা। মূলত নির্বাচন-উত্তর পরিস্থিতি এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কৌশল নির্ধারণই এসব বৈঠকের মূল লক্ষ্য।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: