বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৩পরিবর্তন করতে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের
শেয়ার করুন:

শপথ অনুষ্ঠান ও মনোনয়ন প্রক্রিয়া শেষে নতুন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সাংবাদিকদের জানান, জনগণের অধিকার রক্ষা এবং সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে তারা রাজপথের মতো সংসদেও সোচ্চার থাকবেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত হয়েছেন।

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ দিন দুপুরে গণমাধ্যমকে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে দুপুর ১২টা ২৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত জামায়াত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের ঠিক চার মিনিট পর, দুপুর ১২টা ২৭ মিনিটে তাঁরা পৃথকভাবে ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও শপথ নেন।

 

জামায়াতের শপথ গ্রহণ শেষ হওয়ার পর দুপুর ১টার দিকে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন।

 

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের একটি কক্ষে ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শপথ অনুষ্ঠান ও মনোনয়ন প্রক্রিয়া শেষে নতুন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সাংবাদিকদের জানান, জনগণের অধিকার রক্ষা এবং সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে তারা রাজপথের মতো সংসদেও সোচ্চার থাকবেন।

 

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করায় তারা সংসদের দ্বিতীয় বৃহত্তম শক্তি ও প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে।

 

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: