ইরান হামলায় জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২ মার্চ ২০২৬, ৬:২৮পরিবর্তন করতে ক্লিক করুন
ইরান হামলায় জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

ছবি: পিক্সেল

শেয়ার করুন:

এশিয়ার বাজার খোলার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৩০ ডলারে পৌঁছায়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।

 

গত সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার জেরে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে।

 

এর প্রভাবে সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই তেলের দাম লাফিয়ে বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েল এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়ের মূল্য ১০ শতাংশের বেশি বেড়ে যায়। পরে কিছুটা কমলেও দাম উর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।

 

এশিয়ার বাজার খোলার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৩০ ডলারে পৌঁছায়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। অপরদিকে, নিমেক্স লাইট সুইট অয়েলের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়, যা প্রায় ৮ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে—এমন শঙ্কা থেকে দাম বাড়ছে। ইরান বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি এবং হরমুজ প্রণালী হয়ে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হলে তেলের জোগান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, হামলার ঘটনা এবং তার জেরে ইরানের পাল্টা পদক্ষেপের আশঙ্কায় অস্থিরতা আরও বাড়তে পারে। ফলে অদূর ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরও চড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এতে বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেল আমদানিকারক দেশগুলোতে মূল্যস্ফীতি ও জ্বালানি ব্যয় বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: