নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫পরিবর্তন করতে ক্লিক করুন
নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াত আমিরের
শেয়ার করুন:

তার দাবি, 'অনেক জায়গায় ফলাফল জালিয়াতি, ঘষামাজা ও কেন্দ্র দখলের মাধ্যমে প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।'

সদ্য সমাপ্ত নির্বাচনে বেশ কয়েকটি আসনে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, 'অনেক জায়গায় ফলাফল জালিয়াতি, ঘষামাজা ও কেন্দ্র দখলের মাধ্যমে প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।'


এসব ঘটনার সুষ্ঠু সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।


ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণায় দ্বিমুখী নীতি ও নজিরবিহীন অনিয়ম দেখা গেছে।


তিনি বলেন, 'এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে যে কারণে ফলাফল গ্রহণ করা হয়েছে, ঠিক একই কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হকের ফলাফল বাতিল করা হয়েছে। এছাড়া দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ বেশ কিছু আসনে আমাদের প্রার্থীদের পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে।'


জামায়াত আমির দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে থাকলেও হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ফলাফল পরিবর্তন করে ভিন্ন ফল ঘোষণা করা হয়েছে। 


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'সুনির্দিষ্ট তারিখের মধ্যে এসব অনিয়মের প্রতিকার না হলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। যা হচ্ছে, তা বন্ধ করতে হবে।'


দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, 'আমাদের ভদ্রতা ও ইতিবাচক আচরণকে দুর্বলতা মনে করলে ভুল করবেন। নির্বাচনের পর কর্মী-সমর্থকদের ওপর হামলা ফ্যাসিবাদের লক্ষণ। যদি ফ্যাসিবাদ আবারও ফিরে আসে, তবে আমরা তা কোনোভাবেই ছাড় দেব না।'


নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী যাদের ফলাফল প্রশ্নবিদ্ধ, দ্রুত তদন্ত করে তা স্থগিত করুন। তিনি আরও জানান, বিদেশি পর্যবেক্ষকরা যা দেখেছেন তা তাঁরা তুলে ধরবেন এবং জামায়াতও এসব অনিয়ম বিশ্ববাসীর সামনে আনবে।


পরিশেষে জনগণের উদ্দেশে তিনি বলেন, তরুণ সমাজ রক্তের বিনিময়ে যে দেশ চেয়েছিল, তা বাস্তবায়নে ১১ দল ঐক্যবদ্ধভাবে লড়ে যাবে। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের আগ পর্যন্ত রাজপথে তাদের কণ্ঠ সোচ্চার থাকবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: