সংসদই হবে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮পরিবর্তন করতে ক্লিক করুন
সংসদই হবে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: ফখরুল

ছবি: বিএনপির সৌজন্যে

শেয়ার করুন:

‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদকে নিঃসন্দেহে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এটি আপনারা অদূর ভবিষ্যতেই দেখতে পাবেন। আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ দেশবাসীকে উপহার দিতে বদ্ধপরিকর।’

 

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এক নতুন রাজনৈতিক সূচনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন থেকে জাতীয় সংসদই হবে দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।

 

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সব কর্মকাণ্ডের মূল স্তম্ভ।’

 

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হওয়াকে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে অভিহিত করেন বিএনপি মহাসচিব। তিনি বিশ্বাস করেন, এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম হবে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি জাতিকে একটি সুনির্দিষ্ট ও বিকশিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বিগত নির্বাচনগুলোতে সংসদ অকার্যকর ও প্রাণহীন থাকার অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদকে নিঃসন্দেহে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এটি আপনারা অদূর ভবিষ্যতেই দেখতে পাবেন। আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ দেশবাসীকে উপহার দিতে বদ্ধপরিকর।’

 

সংসদে বিরোধী দলের ভূমিকা ও তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে—এমন প্রশ্নের জবাবে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সংসদে বিরোধী দলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে চাই। দেশের স্বার্থে ও গণতন্ত্রকে সুসংহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের মূল লক্ষ্য।’

 

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন মির্জা ফখরুলসহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের প্রথম বৈঠকেও সংসদকে কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি মহাসচিবের এই বক্তব্য আগামী দিনে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: