দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৭পরিবর্তন করতে ক্লিক করুন
দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
শেয়ার করুন:

‘প্রাপ্ত তথ্যানুযায়ী দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগ হয়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।’  

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

 

সচিব বলেন, ‘সারা দেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের হাতে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এর পর শুরু হবে গণনা।’

 

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত দেশের কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

 

তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্যানুযায়ী দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগ হয়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।’

 

এবারের নির্বাচনে ৪২ হাজার ৬ ৫১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। সংসদ নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৪টার পর ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল আসা শুরু করবে। কমিশন নিয়মিত বিরতিতে গণমাধ্যমকে সর্বশেষ আপডেট জানিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

এর আগে সকালে নির্বাচন ভবনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন করেন ইসি সচিব। তিনি ভোট পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার তদারকি করেন।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: