নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৯পরিবর্তন করতে ক্লিক করুন
নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

ছবি: উইকি

শেয়ার করুন:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত কোনো বহিরাগত ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারবেন না।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

নিষেধাজ্ঞার আওতামুক্ত যারা

ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী এলাকায় শুধুমাত্র নিম্নোক্ত ব্যক্তিরা অবস্থান করতে পারবেন:

 

·        নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি।

·        নির্বাচন কমিশন থেকে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি।

·        সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: