ঢাকার কোনো আসনেই পড়েনি অর্ধেক ভোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬পরিবর্তন করতে ক্লিক করুন
ঢাকার কোনো আসনেই পড়েনি অর্ধেক ভোট
শেয়ার করুন:

রাজধানীর আসনগুলোর মধ্যে ভোটের হারে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন। এই আসনে ৪৮ দশমিক ৭৫ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১২ (তেজগাঁও-রমনা) আসনে; যেখানে মাত্র ৩৭ দশমিক ৪২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভোটারদের মধ্যে কেন্দ্রে যাওয়ার প্রবণতা জাতীয় গড়ের তুলনায় বেশ কম দেখা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত তথ্য অনুযায়ী, সারা দেশে গড় ভোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ পড়লেও ঢাকার ১৫টি আসনের কোনোটিতেই ভোটের হার ৫০ শতাংশের ঘর স্পর্শ করতে পারেনি।

 

রাজধানীর আসনগুলোর মধ্যে ভোটের হারে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন। এই আসনে ৪৮ দশমিক ৭৫ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১২ (তেজগাঁও-রমনা) আসনে; যেখানে মাত্র ৩৭ দশমিক ৪২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

ঢাকা-৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন। তিনি ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবী উল্লাকে প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অন্যদিকে, ঢাকা-১২ আসনেও জয় পেয়েছেন জামায়াতের প্রার্থী সাইফুল আলম (মিলন)। তবে তিনি রাজধানীর বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম (৫৩,৭৭৩) ভোট পেয়ে নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন।

 

রাজধানীর ১৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা-১৮ (উত্তরা) আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধানে সবচেয়ে বড় জয় পেয়েছেন ঢাকা-৯ আসনের হাবিবুর রশিদ। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৭ হাজার ৭৫২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

সবচেয়ে নাটকীয় ফলাফল এসেছে ঢাকা-১১ আসনে। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাত্র ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম এ কাইয়ুমকে পরাজিত করেছেন। এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৭২ শতাংশ।

 

ইসি সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর এলিট ও মধ্যবিত্ত এলাকায় ভোটারদের এক ধরনের অনাগ্রহ জাতীয় গড়ের তুলনায় ঢাকার হারকে কমিয়ে দিয়েছে। ঢাকা-৭ (৪৮.১৬%) ও ঢাকা-৬ (৪৭.৬৯%) আসন ভোটের হারে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। উল্লেখ্য, সারা দেশের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষিত হলেও আইনি জটিলতায় দুটি আসনের ফল স্থগিত রয়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: