মাওলানা রুমিকে নিয়ে কনটেন্টের কমেন্টে ‘ঢাকা পেপার্স’ ও এর সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় সাইফিয়া দরবার শরীফের নিন্দা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৬:২৬পরিবর্তন করতে ক্লিক করুন
মাওলানা রুমিকে নিয়ে কনটেন্টের কমেন্টে ‘ঢাকা পেপার্স’ ও এর সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় সাইফিয়া দরবার শরীফের নিন্দা
শেয়ার করুন:

রবিবার (৪ অক্টোবর) প্রকাশিত ওই বিবৃতিতে দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ও আওলাদে মুর্শীদ রেজা-ই-রাব্বি সিদ্দিকী বলেন: “এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যমে সুফি সাধকদের আধ্যাত্মিক বাণী ও দর্শন প্রচারের বিপরীতে এমন উগ্র আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।”

ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ এবং প্রতিষ্ঠানটির একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে সাইফিয়া দরবার শরীফ।

বিবৃতিতে আরো বলা হয়, মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)-এর ৮১৯তম জন্মাগমনী বার্ষিকী উপলক্ষে তাঁর কবিতার ওপর ভিত্তি করে আত্মিক প্রেমের বিশ্লেষণধর্মী ভিডিওতে নতুন ধারার ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও প্রতিষ্ঠানটির একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানানো হয়েছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সাইফিয়া দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল রেজা-ই-রাব্বি সিদ্দিকী স্বাক্ষরিত ওই বিবৃতিতে।

আজ রবিবার (৪ অক্টোবর) প্রকাশিত ওই বিবৃতিতে দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ও আওলাদে মুর্শীদ রেজা-ই-রাব্বি সিদ্দিকী বলেন:

“এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যমে সুফি সাধকদের আধ্যাত্মিক বাণী ও দর্শন প্রচারের বিপরীতে এমন উগ্র আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।”

বিবৃতিতে প্রাণনাশের হুমকির শিকার ডিজিটাল মিডিয়া ঢাকা পেপার্স এবং প্রতিষ্ঠানটির সাংবাদিক রাজেকুজ্জামান জুয়েলের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কাছে জোর দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন: