সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসি সম্পূর্ণ প্রস্তুত: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসি সম্পূর্ণ প্রস্তুত: সিইসি
শেয়ার করুন:

৪৫টি দেশ ও সংস্থার ৩৩০ জনের বেশি বিদেশি পর্যবেক্ষক এবং ১৬০ জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক ব্রিফিংয়ে তিনি এই প্রস্তুতির কথা জানান।

 

সিইসি বলেন, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আইনি সংস্কার ও অংশীজনদের সঙ্গে নিয়মিত সংলাপ করা হয়েছে। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ৮ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

নির্বাচনের সময়সূচি উল্লেখ করে তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

সিইসি আরও জানান, ৪৫টি দেশ ও সংস্থার ৩৩০ জনের বেশি বিদেশি পর্যবেক্ষক এবং ১৬০ জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়া দেশে নিবন্ধিত ৮১টি সংস্থার ৪৫ হাজার স্থানীয় পর্যবেক্ষক মাঠে থাকবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীর এজেন্ট, পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতেই ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: