ঢাকা মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি পালন

ছবিঃ বিক্ষোভ মিছিল
সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ ব্যাটারি চালিত অটোরিকশার জন্য নিরাপদ যান হিসেবে বিআরটিএর অনুমোদন, বাণিজ্যিক লাইসেন্স ও রুট পারমিট প্রদান, চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুতের সাশ্রয়ী ও বৈধ চার্জিং ব্যবস্থা এবং পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানায়। অটোরিকশাকে সড়ক পরিবহন ব্যবস্থার কাঠামোর আওতায় এনে নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার দাবিসহ ১০ দফা দাবি জানানো হয়।
বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সবুজবাগ থানাধীন চারজন মালিক-শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ডিএমপির সবুজবাগ ট্রাফিক জোনের দাবি যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তা অবৈধ লাইন ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে গত সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজিত হয়।
শ্রমিকদের মুক্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকরা অংশ নেয়। সমাবেশ থেকে ঢাকা মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবু বকর, বৈধ বিদ্যুৎ লাইন কাটতে বাধা দেওয়ায় তাদের চারজন মালিক-শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। কর্মসূচির দিন সকাল ৯টা থেকে রাজধানী ঢাকার বিভিন্ন শহরে জমায়েত করতে থাকে ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা কর্মীরা।
সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ ব্যাটারি চালিত অটোরিকশার জন্য নিরাপদ যান হিসেবে বিআরটিএর অনুমোদন, বাণিজ্যিক লাইসেন্স ও রুট পারমিট প্রদান, চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুতের সাশ্রয়ী ও বৈধ চার্জিং ব্যবস্থা এবং পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানায়। এ ছাড়া চাঁদাবাজি ও অবৈধভাবে আটক বন্ধ, অটোরিকশার জন্য সড়কে আলাদা ‘লো-স্পিড লেন’, মহাসড়কের পাশে পৃথক লেন ও নিরাপদ পারাপারের ব্যবস্থা, অটোরিকশাকে সড়ক পরিবহন ব্যবস্থার কাঠামোর আওতায় এনে নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার দাবিসহ ১০ দফা দাবি জানানো হয়।



