বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন

পার্লামেন্টে বব ব্ল্যাকম্যান উল্লেখ করেন, বিশ্বজুড়ে হিন্দুদের আনন্দময় উৎসব নবরাত্রি তখন মাঝপথে ছিল। এর আগের শনিবার তিনি ‘ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস’-এ যোগ দিয়েছিলেন। ওই সপ্তাহেই সাবেক বাংলাদেশি রাজনীতিবিদ ও সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। উভয় পক্ষই একই বিষয় তুলে ধরে জানায়, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। ব্ল্যাকম্যান আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু জনগোষ্ঠীর ওপর নৃশংসতার ঘটনা নিয়ে তিনি প্রতিদিন বার্তা পাচ্ছেন।
বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য বব ব্ল্যাকম্যান। গত ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের ‘বিজনেস অব দ্য হাউস’ অধিবেশনে হ্যারো ইস্টের এই কনজারভেটিভ এমপি বক্তব্য দেন। বক্তব্যে তিনি এই দুই দেশের সংখ্যালঘুদের সুরক্ষায় যুক্তরাজ্য সরকার কী পদক্ষেপ নেবে, তা জানতে চেয়ে একটি বিবৃতি দাবি করেন।
পার্লামেন্টে বব ব্ল্যাকম্যান উল্লেখ করেন, বিশ্বজুড়ে হিন্দুদের আনন্দময় উৎসব নবরাত্রি তখন মাঝপথে ছিল। এর আগের শনিবার তিনি ‘ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস’-এ যোগ দিয়েছিলেন। ওই সপ্তাহেই সাবেক বাংলাদেশি রাজনীতিবিদ ও সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। উভয় পক্ষই একই বিষয় তুলে ধরে জানায়, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। ব্ল্যাকম্যান আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু জনগোষ্ঠীর ওপর নৃশংসতার ঘটনা নিয়ে তিনি প্রতিদিন বার্তা পাচ্ছেন।
বব ব্ল্যাকম্যান বলেন, পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর রাশিয়া ও ইউক্রেনের অবৈধ যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ব্যস্ত রয়েছে, তা তিনি জানেন। তবুও পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার কী করবে, সে বিষয়ে তিনি একটি বিবৃতি চান।
বব ব্ল্যাকম্যানের প্রশ্নের জবাব দেন হাউস অব কমনসের নেতা স্যার অ্যালান ক্যাম্পবেল। তিনি বলেন, পাকিস্তানে শিয়া মুসলিম, আহমদিয়া, খ্রিস্টান, হিন্দু ও শিখসহ সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের প্রতি যেকোনো ধরনের বিদ্বেষ বা সহিংসতার তীব্র নিন্দা জানায় যুক্তরাজ্য। মানবাধিকার প্রসারের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাজ্য কাজ করছে বলেও তিনি জানান। এ ছাড়া বব ব্ল্যাকম্যানের মন্তব্যের বিষয়টি যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) নজরে আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



