সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২১তম কমিটি গঠন, সভাপতি রিনা মুর্মু ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১০:৩২পরিবর্তন করতে ক্লিক করুন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২১তম কমিটি গঠন, সভাপতি রিনা মুর্মু ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ
শেয়ার করুন:

শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন ও স্বতন্ত্র ছাত্ররাজনীতির অধিকার এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে রিনা মুর্মুকে সভাপতি ও হারুন অর রশীদকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ২১তম কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ২ থেকে ৫ আগস্ট অনুষ্ঠিত সংগঠনটির ২০তম কাউন্সিলের মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হয়।

গত বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, প্রবীণ বামপন্থী নেতা ও বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, শ্রীলঙ্কার সোশ্যালিস্ট স্টুডেন্ট ইউনিয়নের জাতীয় কমিটির সদস্য দিলান আরোসা এবং অল নেপাল ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন (ANNISU-Revolutionary)-এর সহসভাপতি কৃষ্ণ বাহাদুর সোনার। 

বক্তারা বলেন, "২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে তা প্রায় ২ শতাংশের পর্যায়ে রয়েছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, সরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শ্রমজীবী, কৃষক, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতেহবে।"

নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। একইসাথে, দক্ষিণ এশিয়ার বামপন্থী প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর প্রতি শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ ও বেসরকারীকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।





পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: