রাবি শিক্ষার্থী এস এম রিজানের গাড়ির চাপায় রিকশাচালক নিহত

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিজানের গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই ঘটনায় বেপরোয়া গাড়ি না চালানোর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল বলেও জানা যায়।
রাজশাহী নগরের তালাইমারী এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এস এম রিজানের প্রাইভেট কারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। ২০২৫ এ অনুষ্ঠিত রাকসু নির্বাচনে রিজান ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গাড়ি চাপার এই ঘটনায় এক নারী ও তাঁর ১০ বছর বয়সী মেয়েও আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে তালাইমারী শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, নিহত রিকশাচালকের নাম মো. শাহজালালী (৫০)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রিজানের গাড়িটি প্রথমে এক নারী পথচারীকে ধাক্কা দেয়। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দুই রিকশাচালককে চাপা দেয়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। আহত নারী ও তাঁর মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এস এম রিজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ‘বেঙ্গল সিগনেচার’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে গাড়িসহ আটক করেন। পরে পুলিশ তাঁকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিজানের গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই ঘটনায় বেপরোয়া গাড়ি না চালানোর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল বলেও জানা যায়।
-- --
বিশেষ প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



