অপারেশন ক্লিনহার্টঃ সমাধান না

মুক্তাদির রশিদ রোমিও
মুক্তাদির রশিদ রোমিও
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৭পরিবর্তন করতে ক্লিক করুন
অপারেশন ক্লিনহার্টঃ সমাধান না
শেয়ার করুন:

সরকারের কাছে মানুষ এখন আর বড় ধরনের উন্নয়ন ও জাতি গঠন আশা করে না। তারা চায় একটি ন্যূনতম শান্তিপূর্ণ ব্যবস্থা। এটা নিশ্চয় মানবাধিকার লঙ্ঘন করে হবে না, বরং সুশাসনের ভেতর দিয়ে এটা প্রতিষ্ঠিত হতে পারে।

একটি অনলাইন পত্রিকার সম্পাদককে দেখলাম, কেন বেগম খালেদা জিয়া অপারেশন ক্লিনহার্ট দিয়েছিলেন তার পক্ষে বয়ান করছেন। এই সম্পাদক যদি সেই সময় সাংবাদিকতা করতেন তাহলে আমার দুই প্রিয় ভাইয়ের মতো ক্রসফায়ারের পক্ষেই বয়ান তৈরি করতেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই খারাপ, কিন্তু এতো খারাপ না যা নির্বাচনের আগ পর্যন্ত অর্থাৎ গত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পরিস্থিতি যতই খারাপ হোক, ন্যায়বিচার দেরি হলেও আরও অন্যায়-অবিচার চাপিয়ে দিতে পারে না। তাকে শত প্রতিকূলতার ভেতরও বিচারব্যবস্থাকেই আঁকড়ে ধরতে হয়। তা না হলে সেটা আর গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না। ফলে যতই পরিস্থিতি খারাপ হোক, অপারেশন ক্লিনহার্টের মতো পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং সে পথে হাঁটাও যাবে না। অপারেশন ক্লিনহার্ট ছিল বিরাজনীতিকরণের প্রথম কর্মসূচি।

অপারেশন ক্লিনহার্টের নেতৃত্ব দেওয়া মেজরই পরে ব্রিগেডিয়ার হয়ে সালাহউদ্দিন আহমেদকে আটক করে ভারতের হাতে তুলে দেয়। আর মতিউর রহমান নিজামীরা র‍্যাবকে দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে উত্তর পর্যন্ত বামপন্থীদের খতম করতে পেরেছে দেখে আজ সেখানে জামায়াতের স্থান হয়েছে। এখানে জামায়াত, ভারত ও আমেরিকার স্বার্থ এক। চীন ঠেকানো।

যেসব পত্রিকা ও মিডিয়া অপারেশন ক্লিনহার্ট বা বিনাবিচারে হয়রানি এমনকি হত্যার মতো ঘটনার পক্ষে জনমত তৈরি করছে তারাই আসলে বিরাজনীতিকরণের পক্ষে বয়ান তৈরি করছে, এরাই ডিপ স্টেটের লোক।

সম্প্রতি দুইটা স্যাবোটেজ ঘটেছে। তরুণদের নয়া ইমাম মাহদী আমীন যখন বাইরে তখন তার এলাকায় রাড্ডা ভাঙা হলো। তার এলাকার পুরোনো নেতৃত্ব তার উপরে ক্ষিপ্ত নতুন মেরুকরণের কারণে। তাই খেলা জমেছে। তুলি বা আরমান কেউ তা ঠেকাতে পারবে না। ধরুন বিএনপি এটা করেছে তো এমপি তো আরমান! লোকাল জামায়াতের এমপি আরমান তখন কী করছিলেন? তার দায়িত্ব নাই? এখানে এক ঢিলে বহু পাখি পড়ছে।

এ ঘটনায় বিএনপি নেতা সাজুর নতুন এন্ট্রি আর দেশে ফিরে মাহদীর মুখটা খেয়াল করবেন।

বিএনপির পক্ষে ১৭ দায়িত্ব যিনি পেয়েছেন তিনি কি আদৌ এই দায়িত্বের যোগ্য?

তাহলে করণীয় কী?

খুব সতর্কতার সঙ্গে কাজটি করতে হবে কারণ চাঁদাবাজির অভিযুক্ত ইসহাক সরকারকে যখন মিটফোর্ড ঘটনার পর দল থেকে নিষ্ক্রিয় করা হলো নয়া বন্দোবস্তকৃত একটি দল তাকে ফুলের মালা দিয়ে এখন চাঁদাবাজদের বিরুদ্ধে নাটক করে বাংলামটরে।

১। বিএনপির নেতৃত্ব যে আছে তা তো বুঝতে পারা কঠিন। জামায়াতি মিডিয়া যে কৌশলে নারায়ণগঞ্জের জাকিরকে দিয়ে বিএনপিকে প্রজেক্ট করায়। যাতে সুশীলরা সালমান মুক্তাদিরকে দেখে আবেগতাড়িত হয়।

বিএনপির নেতৃত্বে শৃঙ্খলা আনা জরুরি।

২। হাইব্রিডদের সঙ্গে বোনাফাইডের সমন্বয় জরুরি। দেখছেন পিএম-এর সফরে বোনাফাইডদের কোনো দৃশ্য আছে? বরং শিবিরের পোলাপানগুলো মিডিয়ার ব্যাজ নিয়ে ম্যানহাটনের ছবি দিচ্ছে। শেখ হাসিনার সময় আওয়ামী বিট ও পিএম বিটে শিবিরের পোলাপানদের যারা পেলেছে ৫ তারিখের পর কপাল চাপড়ায়।

বিএনপির বয়ান বিএনপিকে তৈরি করতে হবে। আপনি সুন্দর সুন্দর তথ্যমন্ত্রী বসায় রাখলেন তা দিয়ে সিনেমা করান কারণ আমার ছোট ভাই রনি একাই পাহাড় ঠেলে।

৩। পুলিশকে কৌশলী হতে হবে। আগে বলেছিলাম এসবি চিফকে সরান। তখন সরাননি। পরে এখন বুঝতে পারছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হবে তার বিশ্বস্ত, চৌকস ও বুদ্ধিদীপ্ত, মানবাধিকার ও রাজনীতি বোঝে বিশেষ সহযোগী নেয়া, যিনি সমন্বয় করবেন।

৪। পুলিশের পাশাপাশি ব্যাটালিয়ন আনসারকে নিরাপত্তা কাজে ব্যবহার করা। তারা পুলিশকে সহায়তা করবে। পুলিশের কাজ হবে সমাজপতিদের সাথে নিয়ে পাড়ায় মহল্লায় একযোগে অপরাধবিরোধী সভা করা।

৫। এসআরবি ও ডিএনসিকে সারা দেশে মাদকবিরোধী অভিযানে নামাতে হবে। যত ঘনিষ্ঠ হোক মাদক ব্যবসায়ী হলে কোনো ছাড় নাই।

৬। বিএনপির অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বদের সঙ্গে সিনিয়র নেতৃত্ব বসতে হবে। মাঠে তারা দৌড়াবে আর জাতিসংঘ পাশে বসবে কেবল পলিটিক্যাল ব্যুরোক্রেট তা বড় বেমানান। বিএনপি চেষ্টা করলেও মনিরুল ইসলামের মতো বুদ্ধিমান মানুষ তৈরি করতে পারবে না কিন্তু দক্ষ কর্মকর্তাদেরকে কাজে লাগাতে হবে। কথিত ফ্যাসিজমের বয়ান তুলে জামায়াত-নির্ভরতা বিএনপিকে আরও ভোগাবে।

৭। অতি নিম্ন আয় ও অতি উচ্চ আয়ের মানুষের কথা বেশি বেশি না ভেবে নিম্নমধ্যবিত্ত, শ্রমজীবী, মধ্যবিত্ত ও পেশাজীবী মানুষরা যাতে তুষ্ট থাকে তার জন্যে ছোট ছোট সামাজিক উদ্ভাবন আনতে হবে।

৮। বিএনপির ভেতরে রাজনৈতিক শিষ্টাচার ও কর্মপদ্ধতি নিয়ে ব্যাপক পরিমাণ সভা করা জরুরি।

জরাজীর্ণ বিধ্বস্ত নেতাকর্মীদেরকে কাজে লাগানো প্রয়োজন। একই সঙ্গে চাঁদাবাজ, ধূর্ত, ইতর দমনের প্রয়োজন রয়েছে।

৯। সর্বোপরি গণমাধ্যম ব্যবস্থাপনা ও তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানো উচিত। পিএম-এর ডাউস প্রেস উইংকে ঢেলে সাজাতে হবে।

সরকারের কাছে মানুষ এখন আর বড় ধরনের উন্নয়ন ও জাতি গঠন আশা করে না। তারা চায় একটি ন্যূনতম শান্তিপূর্ণ ব্যবস্থা। এটা নিশ্চয় মানবাধিকার লঙ্ঘন করে হবে না, বরং সুশাসনের ভেতর দিয়ে এটা প্রতিষ্ঠিত হতে পারে।

লেখক: গণমাধ্যমকর্মী

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: