বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ: ৫ বছরে নেবে ৮ লাখ কর্মী, প্রস্তুতি নেবেন যেভাবে

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৮:৫৬পরিবর্তন করতে ক্লিক করুন
বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ: ৫ বছরে নেবে ৮ লাখ কর্মী, প্রস্তুতি নেবেন যেভাবে

সংগৃহীত

শেয়ার করুন:

আগে জাপানে ১২টি খাতে বিদেশি কর্মী নেওয়া হলেও এখন তা বাড়িয়ে ১৬টি করা হয়েছে। নতুন যুক্ত হওয়া চারটি খাত হলো—সড়ক পরিবহন (বাস, ট্রাক ও ট্যাক্সিচালক), রেলওয়ে, বনায়ন ও কাঠশিল্প। শুধু পরিবহন খাতেই ২৪ হাজার ৫০০ চালক নেওয়া হবে।

কর্মীসংকট মোকাবিলায় ২০২৪–২০২৯ অর্থবছরে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ৮ লাখ ২০ হাজার দক্ষ কর্মী নিচ্ছে জাপান। দেশটির ‘স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) ভিসার আওতায় এই নিয়োগ দেওয়া হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগে জাপানে ১২টি খাতে বিদেশি কর্মী নেওয়া হলেও এখন তা বাড়িয়ে ১৬টি করা হয়েছে। নতুন যুক্ত হওয়া চারটি খাত হলো—সড়ক পরিবহন (বাস, ট্রাক ও ট্যাক্সিচালক), রেলওয়ে, বনায়ন ও কাঠশিল্প। শুধু পরিবহন খাতেই ২৪ হাজার ৫০০ চালক নেওয়া হবে। এ ছাড়া কেয়ারগিভিং বা বয়স্কদের সেবা, কৃষি, নির্মাণশিল্প, জাহাজ নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ এবং খাদ্য প্রস্তুত শিল্পেও প্রচুর কর্মী নেওয়া হচ্ছে।

জাপানে যেতে আগ্রহী বাংলাদেশিদের মূলত দুটি বিষয়ে প্রস্তুতি নিতে হবে—জাপানি ভাষা এবং নির্দিষ্ট কাজের কারিগরি দক্ষতা। আবেদনের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। প্রথমে জাপানি ভাষার পরীক্ষায় ন্যূনতম জেএলপিটি এন-৪ (JLPT N4) অথবা জেএফটি-বেসিক (JFT-Basic) পাস করতে হবে। পাশাপাশি যে খাতে কাজ করতে আগ্রহী, সেই খাতের দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

প্রস্তুতির জন্য দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে স্বল্প খরচে জাপানি ভাষা ও কাজের প্রশিক্ষণ নেওয়া যাবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল, বিএমইটি এবং সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্বল্প খরচে বা বিনা খরচে জাপানে যাওয়ার আবেদন করা যাবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: