উত্তেজনার মধ্যেই ইরানে চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার

ছবিঃ পার্স টুডে
ইসরায়েলে নির্বাচনের আগে ইহুদিদের সমর্থন পেতে ইরানকে হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার হুমকি দিয়েছেন। এমন উত্তেজনার মধ্যেই ওই দুই দেশের নেটওয়ার্কের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের খবর এল।
ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে চারটি সন্ত্রাসী চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। শুক্রবার (৩০ অক্টোবর) প্রদেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে এসব চক্র ভেঙে দেওয়া হয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে সক্রিয় ছিল চক্রগুলো।
অভিযানে নয়টি কালাশনিকভ, যুক্তরাষ্ট্রের তৈরি দুটি এম-৪ রাইফেল ও সাতটি পিস্তল জব্দ করা হয়। উদ্ধার করা হয় এসব অস্ত্রের গোলাবারুদও।
প্রাদেশিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন বিদেশ থেকে ইরানে ঢুকেছে। টানা গোয়েন্দা নজরদারি ও সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। অভিযানে সহায়তা করে অন্যান্য নিরাপত্তা সংস্থাও।
কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের কয়েকজন ইরানশাহরে একদল পুলিশ সদস্যকে হত্যায় জড়িত। গ্রেপ্তারের পর তাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া প্রদেশটির দক্ষিণাঞ্চল থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা ও নিরাপত্তা স্থাপনার অবস্থানের তথ্য সংগ্রহ ও পাচারের অভিযোগ রয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা এবং গণমাধ্যম নেটওয়ার্ক দমনের অংশ হিসেবে তাদের ধরা হয়।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে নির্বাচনের আগে ইহুদিদের সমর্থন পেতে ইরানকে হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার হুমকি দিয়েছেন। এমন উত্তেজনার মধ্যেই ওই দুই দেশের নেটওয়ার্কের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের খবর এল।
এদিকে বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন হাজার হাজার ইরানি। তাঁরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো চত্বর। সব মিলিয়ে দেশটিতে এখন চাপা উত্তেজনা বিরাজ করছে।
এই পরিস্থিতিতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। তবে কূটনীতির সুযোগও রয়েছে বলে জানান তিনি। কূটনৈতিক উদ্যোগ সফল করতে মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ রাখছে তেহরান। অন্যদিকে রাশিয়ার সিনেটর আলেক্সেই পুশকভ বলেছেন, উত্তেজনা বাড়িয়ে ইরানকে কখনোই আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



