বাংলাদেশিরা যেভাবে ডিভি লটারির ফর্ম পূরণ করবেন

ডিপি ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৮:০৬পরিবর্তন করতে ক্লিক করুন
বাংলাদেশিরা যেভাবে ডিভি লটারির ফর্ম পূরণ করবেন

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

ডিভি লটারিতে আবেদন করার জন্য কোনো এজেন্টের প্রয়োজন নেই। আবেদনকারীরা নিজেরাই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

কোনো দালালের সহায়তা ছাড়াই নিজেই বিনা খরচে পূরণ করা সম্ভব ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির আবেদন ফর্ম।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে আবেদন করতে আগ্রহীদের কোনো দালাল বা মধ্যস্থতাকারীর পেছনে অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। নির্ধারিত যোগ্যতা পূরণ করলে আবেদনকারীরা নিজেরাই যুক্তরাষ্ট্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিনা খরচে আবেদন করা যাবে।

আবেদনের জন্য প্রার্থীর কমপক্ষে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিকল্প হিসেবে, গত পাঁচ বছরের মধ্যে নির্দিষ্ট কোনো পেশায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করার যোগ্যতা অর্জন করা যেতে পারে।

আবেদন করতে হলে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইট dvprogram.state.gov-এ প্রবেশ করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের সময় আবেদনকারীর নাম, জন্মতারিখসহ ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে দিতে হবে। এসব তথ্য পাসপোর্ট বা সংশ্লিষ্ট শিক্ষাগত সনদের সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি।

আবেদনের সঙ্গে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হতে হবে এবং ছবিটি স্পষ্ট ও নির্ধারিত কারিগরি শর্ত পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ছবি তোলার আগে ডিভি লটারির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া ছবিসংক্রান্ত নির্দেশনা দেখে নেওয়া উচিত।

ফর্ম পূরণ শেষে আবেদন জমা দিলে একটি ‘কনফার্মেশন পেজ’ এবং নির্দিষ্ট কনফার্মেশন নম্বর দেওয়া হবে। পরবর্তী সময়ে লটারির ফলাফল জানতে এই নম্বর প্রয়োজন হবে। তাই কনফার্মেশন পেজটি প্রিন্ট করে অথবা স্ক্রিনশট নিয়ে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। ডিভি লটারিতে আবেদন করার জন্য কোনো এজেন্টের প্রয়োজন নেই। আবেদনকারীরা নিজেরাই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: