হরমুজে দুই ট্যাঙ্কারে আগুন: সংঘাত শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

গাজী আবদুর রশীদ, তেহরান, ইরান
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৭:৪৯পরিবর্তন করতে ক্লিক করুন
হরমুজে দুই ট্যাঙ্কারে আগুন: সংঘাত শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ছবিঃ সংগৃহীত

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রকে পাল্টা সামরিক সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর তারা ‘ধ্বংসাত্মক আঘাত’ হানতে সক্ষম। এ ছাড়া স্থলপথে আগ্রাসনের চেষ্টা করলে শত্রু বাহিনী ‘মৃত্যুফাঁদে’ পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাঙ্কারে আগুন ধরে গেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। এ উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত “খুব শিগগিরই, কোনো না কোনোভাবে” শেষ হবে। অন্যদিকে এবার আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।এদিকে শুক্রবার কাতারের একটি এলএনজিবাহী জাহাজে হওয়া হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো।

ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তা

তেহরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, হয় ইরান একটি সমঝোতায় আসবে, নতুবা ‘আমরাই এর সমাপ্তি ঘটাব’। ট্রাম্প আরও জানান, ইরানে এখনো বেশ কিছু লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের ‘সামাল দেওয়া’ বাকি আছে।

দোহায় কূটনৈতিক তৎপরতা

যুদ্ধের ক্রমবর্ধমান হুমকির মধ্যেই কূটনীতির পথ খুঁজছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাতারের দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনায় বসেছে পক্ষগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত ফলাফলে পৌঁছানো সম্ভব হয়নি।

তেহরান স্পষ্ট জানিয়েছে, শর্ত পূরণ হলে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে পারে। আরাকচি জোর দিয়ে বলেন, দোহা আলোচনার ইতিবাচক ফল নির্ভর করছে ইরানের তোলা প্রশ্নগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র কেমন সাড়া দেয় তার ওপর। তাঁর আশা, ‘কূটনীতি বেছে নেওয়ার মতো যথেষ্ট কাণ্ডজ্ঞান’ যুক্তরাষ্ট্রের রয়েছে।

‘মৃত্যুফাঁদ’ ও সীমাহীন আঘাতের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে পাল্টা সামরিক সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর তারা ‘ধ্বংসাত্মক আঘাত’ হানতে সক্ষম। এ ছাড়া স্থলপথে আগ্রাসনের চেষ্টা করলে শত্রু বাহিনী ‘মৃত্যুফাঁদে’ পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের কড়া অবস্থানের কথা জানিয়েছে। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুর বিরুদ্ধে শক্তিশালী ও তীব্র জবাব দেওয়া হবে। এই জবাবের কোনো ভৌগোলিক সীমা থাকবে না। শত্রুর নতুন লক্ষ্যবস্তু ও সম্পদের একটি তালিকা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

পরমাণু অস্ত্র তৈরির দাবি

চলমান সংঘাতের মধ্যে ইরানে পরমাণু নীতি পরিবর্তনের দাবি জোরালো হয়ে উঠেছে। দেশটির সংসদ সদস্য আখলাকি জানিয়েছেন, ৮০ জন সংসদ সদস্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ওই চিঠিতে দেশের পরমাণু নীতি পরিবর্তন এবং পরমাণু অস্ত্র তৈরির অনুরোধ জানানো হয়েছে। ইরানের ভেতরে সাধারণ মানুষের স্লোগানেও একই দাবির প্রতিফলন দেখা যাচ্ছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: