বিনা খরচে জার্মানিতে ৩ মাসের প্রশিক্ষণ: বিমানভাড়া ও থাকা ফ্রি, মাসে মিলবে ৬৫০ ইউরো

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪পরিবর্তন করতে ক্লিক করুন
বিনা খরচে জার্মানিতে ৩ মাসের প্রশিক্ষণ: বিমানভাড়া ও থাকা ফ্রি, মাসে মিলবে ৬৫০ ইউরো
শেয়ার করুন:

আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে। এ ছাড়া কোনো সামাজিক, স্বেচ্ছাসেবী বা উন্নয়নমূলক প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। তবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

বাংলাদেশি পেশাজীবীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে জার্মানিতে দুই থেকে তিন মাসের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ‘ক্রসকালচার প্রোগ্রাম (সিসিপি)-২০২৭’ আয়োজন করছে ইনস্টিটিউট ফর ফরেন কালচারাল রিলেশনস (আইএফএ)। এই ফেলোশিপে আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬।

নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রতি মাসে ৬৫০ ইউরো ভাতা পাবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়া-আসার বিমানভাড়া, থাকা, স্থানীয় যাতায়াত, ভিসা ফি এবং স্বাস্থ্যবিমার সম্পূর্ণ খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ।

নীতি ও সমাজ, গণমাধ্যম ও সংস্কৃতি, মানবাধিকার ও শান্তি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু ন্যায্যতা নিয়ে কাজ করা ব্যক্তিরা এতে অগ্রাধিকার পাবেন। ২০২৭ সালের আয়োজনে ‘গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা’ (ডেমোক্রেটিক রেজিলিয়েন্স) বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে। এ ছাড়া কোনো সামাজিক, স্বেচ্ছাসেবী বা উন্নয়নমূলক প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। তবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

আগ্রহীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), মোটিভেশন লেটার এবং বর্তমান কর্মক্ষেত্রের রেফারেন্স লেটার প্রস্তুত রাখতে হবে। জার্মানির আইএফএর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করা যাবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: