‘ঢাকা পেপার্স’কে হুমকির ঘটনায় বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের ক্ষোভ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫পরিবর্তন করতে ক্লিক করুন
‘ঢাকা পেপার্স’কে হুমকির ঘটনায় বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের ক্ষোভ
শেয়ার করুন:

​এ ঘটনার সঙ্গে জড়িত উগ্রবাদীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ‘ঢাকা পেপার্স’-এর প্রাতিষ্ঠানিক এবং হুমকি পাওয়া সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

নতুন ধারার সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’-এ অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও কার্যালয়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’। শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই ক্ষোভ প্রকাশ করে।

​সংগঠনটির পক্ষে যৌথভাবে এই প্রতিবাদ ও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র কবি সাম্য শাহ।

​বিবৃতিতে তাঁরা বলেন, সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মূল আকাঙ্ক্ষা ছিল স্বাধীন মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে কোনো গণমাধ্যম বা সাংবাদিককে উগ্রবাদী কায়দায় হুমকি দেওয়া এবং সাইবার হামলার শিকার করা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ।

​সংগঠনের নেতারা বলেন, প্রকাশিত প্রতিবেদনের জের ধরে ‘ঢাকা পেপার্স’ কার্যালয়ের ল্যান্ডফোনে, সাংবাদিকদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার মব করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​এ ঘটনার সঙ্গে জড়িত উগ্রবাদীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ‘ঢাকা পেপার্স’-এর প্রাতিষ্ঠানিক এবং হুমকি পাওয়া সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

​সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন ক্যাপ্টেন রেদওয়ান শিকদার। এতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জুলাই বিপ্লবোত্তর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কোনো ধরনের উগ্রবাদ বা মতপ্রকাশের স্বাধীনতা হরণের অপচেষ্টা জনরাষ্ট্র আন্দোলন মেনে নেবে না।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: