ঢাকা পেপার্সে একের পর এক ‘প্রাণনাশের’ হুমকি

হুমকির কমেন্ট ও হুমকিদাতা আইডির ছবি
ডিজিটাল মিডিয়া ‘ঢাকা পেপার্স’-এর প্রকাশিত দুটি কনটেন্টের কমেন্ট বক্সে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এর দুই দিন পর, আজ শুক্রবার, প্রতিষ্ঠানটির জুনিয়র প্রডিউসার মো. রাজেকুজ জামান জুয়েলের ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ডিজিটাল মিডিয়া ‘ঢাকা পেপার্স’-এর প্রকাশিত দুটি কনটেন্টের কমেন্ট বক্সে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এর দুই দিন পর, আজ শুক্রবার, প্রতিষ্ঠানটির জুনিয়র প্রডিউসার মো. রাজেকুজ জামান জুয়েলের ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রথম ঘটনার প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা পেপার্সের ফেসবুক পেজে প্রকাশিত দুটি এক্সপ্লেনারের কমেন্ট বক্সে মো. বাবু খান (www.facebook.com/Facebookmdbabukhan) নামের একটি আইডি থেকে একই ভাষায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনাটি জানিয়ে ঢাকা পেপার্স কর্তৃপক্ষ আজ শুক্রবার (২ অক্টোবর) গুলশান থানায় জিডি করেছে।
হুমকির মুখে পড়া এক্সপ্লেনার দুটির একটির শিরোনাম ছিল—‘ওসামা বিন লাদেন এখন হালাল আর শেখ মুজিব নিষিদ্ধ’ এবং অন্যটির শিরোনাম—‘মাদ্রাসার প্রধান থেকে জালালুদ্দিন রুমির ভবঘুরে সুফি সাধক হয়ে ওঠার গল্প’।
বুধবার ভুল ইংরেজিতে দেওয়া হুমকির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়—
“ইঁদুরের গর্তে লুকিয়ে আছো কেন? সাহস থাকলে সাধারণ মানুষের মতো বুক ফুলিয়ে ঘুরে বেড়াও। তা সাহস থাকবেই বা কীভাবে, তোমরা তো সব ভারতের দালাল! আর তোমরা কত দিন ধরে এখানে আছো? তোমাদের সব খবরাখবর আমাদের কাছে আছে। তোমরা কী করছ না করছ, তার সবই আমরা জানি। তবে তোমাদের জন্য একটা সুখবর আছে। আর মাত্র কয়েকটা দিন, তারপরই তোমরা আমাদের হাতে ধরা পড়বে। তারপর তোমাদের সঙ্গে আমরা কী করব, তা তোমরা কল্পনাও করতে পারবে না।”
এদিকে আজকে রাজেকুজ্জামান জুয়েলের ইনবক্সে ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকির নেপথ্যে রয়েছে ‘উগ্রবাদ কেন তৈরি হয়, কীভাবে তৈরি হয় আর তারা আসলে কী চায়’ শিরোনামের একটি এক্সপ্লেনার। ‘আইয়্যুব আহমাদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে পাঠানো ভয়েস মেসেজে প্রডিউসার জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল ও ঢাকা পেপার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যৌথভাবে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



