ঢাকা পেপার্স ও সাংবাদিক জুয়েলকে হত্যার হুমকির নিন্দা ছাত্র ফ্রন্টের

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৭:৪০পরিবর্তন করতে ক্লিক করুন
ঢাকা পেপার্স ও সাংবাদিক জুয়েলকে হত্যার হুমকির নিন্দা ছাত্র ফ্রন্টের
শেয়ার করুন:

ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও এর সাংবাদিক রাজেকুজ্জামান জুয়েলকে উগ্রবাদী গোষ্ঠীর প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে অবিলম্বে হুমকিদাতা অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও এর সাংবাদিক রাজেকুজ্জামান জুয়েলকে উগ্রবাদী গোষ্ঠীর প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে অবিলম্বে হুমকিদাতা অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

​শনিবার (৩ অক্টোবর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এই দাবি জানান।

​যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা পেপার্সের ফেসবুক পেজে ‘উগ্রবাদ কেন এবং কীভাবে তৈরি হয়?’—এই বিষয়সহ দুটি গবেষণাধর্মী এক্সপ্লেনার ভিডিও প্রকাশিত হয়। এরপর থেকেই একটি উগ্রবাদী গোষ্ঠী সংবাদমাধ্যমটির ল্যান্ডফোনে ও ফেসবুক পেজের কমেন্ট বক্সে একের পর এক হুমকি দিয়ে আসছে। এছাড়া সংবাদমাধ্যমটির জুনিয়র প্রডিউসার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রাজেকুজ্জামান জুয়েলকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অবিলম্বে এসব হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানান তাঁরা।

​নেতৃবৃন্দ আরও বলেন, দেশে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সব মানুষের প্রত্যাশা ছিল ভয়ের সংস্কৃতির অবসান ঘটে প্রগতিশীল, অনুসন্ধানী, বুদ্ধিবৃত্তিক ও স্বাধীন সাংবাদিকতার চর্চা প্রসারিত হবে। কিন্তু একশ্রেণির উগ্রবাদী গোষ্ঠী ভয়ভীতি দেখিয়ে ও হুঙ্কার দিয়ে স্বাধীন সাংবাদিকতা এবং মুক্তবুদ্ধির চর্চাকে স্তব্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণভিত্তিক তথ্য তুলে ধরার কারণে একজন তরুণ সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়া কোনো গণতান্ত্রিক সমাজের লক্ষণ হতে পারে না।

​পরিশেষে নেতৃবৃন্দ মুক্তচিন্তার চর্চা ও স্বাধীন সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় দেশের সর্বস্তরের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

​সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অরুপ দাস শ্যামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: