ঢাকা পেপার্স ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিন্দা জানিয়েছে এফইআরবি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১০:১০পরিবর্তন করতে ক্লিক করুন
ঢাকা পেপার্স ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিন্দা জানিয়েছে এফইআরবি
শেয়ার করুন:

“সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হুমকি শুধু ব্যক্তিকে আতঙ্কিত করার অপচেষ্টা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপদ পরিবেশের জন্যও গুরুতর হুমকি।” 

গত ৩০ সেপ্টেম্বর, ডিজিটাল মিডিয়া ‘ঢাকা পেপার্স’-এর প্রকাশিত কনটেন্টের কমেন্ট বক্সে এবং প্রতিষ্ঠানটির জুনিয়র প্রডিউসারকে ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান এম আজিজুর রহমান ও নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ।

৭ অক্টোবর ডাটা ব্যাংকের পরিচালক সজীব আহমেদ কর্তৃক প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলে, “সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হুমকি শুধু ব্যক্তিকে আতঙ্কিত করার অপচেষ্টা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপদ পরিবেশের জন্যও গুরুতর হুমকি।” 

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার নিন্দা জানিয়ে তারা আরো বলেন, “কোনো প্রতিবেদন, বিশ্লেষণ বা মতামত কারও পছন্দ না হলে তার প্রতিবাদ বা আইনসম্মত সমালোচনার সুযোগ রয়েছে। কিন্তু প্রাণনাশের হুমকি, গালিগালাজ কিংবা ভয়ভীতি প্রদর্শন গ্রহনযোগ্য নয়।"

এফইআরবি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। একইসঙ্গে, ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মী এ ধরনের হুমকি ও হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: