ঢাকা পেপার্সের সাংবাদিককে হত্যার হুমকি: বাসদের (মার্কসবাদী) নিন্দা ও বিচার দাবি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:২৭পরিবর্তন করতে ক্লিক করুন
ঢাকা পেপার্সের সাংবাদিককে হত্যার হুমকি: বাসদের (মার্কসবাদী) নিন্দা ও বিচার দাবি
শেয়ার করুন:

​মাসুদ রানা আরও বলেন, ‘এর আগেও ঢাকা পেপার্সে উগ্রবাদী সংগঠনের তৎপরতা নিয়ে সংবাদ পরিবেশন করা হলে একই রকম হুমকি দেওয়া হয়েছিল। এসব ঘটনা দেশে উগ্রবাদী ব্যক্তি ও সংগঠনগুলোর অবাধ আস্ফালনের চিত্র তুলে ধরে।’ তবে এসব উগ্র সন্ত্রাসীকে রুখতে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না বলে তিনি অভিযোগ করেন।

ডিজিটাল সংবাদমাধ্যম 'ঢাকা পেপার্স' ও গণমাধ্যমটির একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ (মার্কসবাদী)। স্বাধীন গণমাধ্যমের ওপর এমন হুমকি বন্ধে দলটির পক্ষ থেকে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।

​শনিবার (৩ অক্টোবর) দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এই ঘটনার বিচার দাবি করেন। বিবৃতিতে তিনি জানান, ‘ঢাকা পেপার্স’-এ সম্প্রতি ‘ওসামা বিন লাদেন এখন হালাল শেখ মুজিব নিষিদ্ধ’ শিরোনামে একটি বিশ্লেষণধর্মী ভিডিও প্রকাশ করা হয়। এর পরপরই উগ্র সাম্প্রদায়িক কিছু ব্যক্তি ভিডিওটির কমেন্ট বক্সে এবং ঢাকা পেপার্সের জুনিয়র প্রডিউসার রাজেকুজ্জামান জুয়েলের ইনবক্সে প্রাণনাশের হুমকি দেয়। সাংবাদিক রাজেকুজ্জামান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও সদস্য।

​মাসুদ রানা আরও বলেন, ‘এর আগেও ঢাকা পেপার্সে উগ্রবাদী সংগঠনের তৎপরতা নিয়ে সংবাদ পরিবেশন করা হলে একই রকম হুমকি দেওয়া হয়েছিল। এসব ঘটনা দেশে উগ্রবাদী ব্যক্তি ও সংগঠনগুলোর অবাধ আস্ফালনের চিত্র তুলে ধরে।’ তবে এসব উগ্র সন্ত্রাসীকে রুখতে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না বলে তিনি অভিযোগ করেন।

​বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে এমন প্রাণনাশের হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। গণ-অভ্যুত্থানের পর গণমাধ্যমের ওপর ক্রমাগত এমন হুমকি মানুষের স্বাধীন মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে এসব হুমকিদাতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোরালো আহ্বান জানায় দলটি।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: