মাওলানা রুমিকে নিয়ে কনটেন্টের কমেন্টে ‘ঢাকা পেপার্স’ ও এর সাংবাদিককে হত্যার হুমকির নিন্দা দরগা মাজার ঐক্য পরিষদের

বিশ্ববরেণ্য দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির কাব্য, জীবন ও আধ্যাত্মিকতার ওপর ভিত্তি করে তৈরি আত্মিক প্রেমের বিশ্লেষণধর্মী কন্টেন্টের কমেন্টবক্সে এ ধরনের হুমকিতে তীব্র উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয় বিবৃতিতে।
নতুন ধারার ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ এবং প্রতিষ্ঠানটির একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দরগা মাজার ঐক্য পরিষদ।
বিশ্ববরেণ্য দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির কাব্য, জীবন ও আধ্যাত্মিকতার ওপর ভিত্তি করে তৈরি আত্মিক প্রেমের বিশ্লেষণধর্মী কন্টেন্টের কমেন্টবক্সে এ ধরনের হুমকিতে তীব্র উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয় বিবৃতিতে।
রবিবার ৪ অক্টোবর প্রকাশিত ওই বিবৃতিতে সংগঠনের মুখপাত্র নাসির উদ্দিন চিশতী বলেন, “রুমির মতো একজন মহান সুফি সাধককে নিয়ে নির্মিত কনটেন্টে এই হুমকি দেশে ধারাবাহিক সুফি নিপীড়ন ও মব সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন কিছু নয়। একটা সংবাদমাধ্যমের উপর এমন উগ্র ও হিংসাত্মক হুমকি মুক্তচিন্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।”
বিবৃতিতে অনতিবিলম্বে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



