চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করার দাবি, ১৩৫ নাগরিকের সংহতি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করাসহ ৪ দফা দাবিতে সংহতি জানিয়েছেন দেশের ১৩৫ জন বিশিষ্ট নাগরিক
চা শ্রমিকদের ৪ দফা দাবিতে সংহতি জানিয়েছেন দেশের ১৩৫ জন নাগরিক। এক যৌথ
বিবৃতিতে তাঁরা এই সমর্থন জানান। বর্তমানে চা শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরির
দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলন প্রায় এক মাস ধরে চলছে। নাগরিকেরা এই দাবিকে
ন্যায়সংগত বলে অভিহিত করেছেন। তাঁরা অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের
প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। এই
সামান্য টাকা দিয়ে একটি পরিবারের জীবনধারণ অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা
অনুযায়ী, চা শ্রমিকদের যে শ্রম দিতে হয় তাতে পরিবারপ্রতি দৈনিক কমপক্ষে সাড়ে ৭০০
টাকার খাবার প্রয়োজন। অথচ মালিকপক্ষ নানারকম অজুহাতে মজুরি বাড়াতে চাইছে না। উল্টো
বাসস্থান বা চিকিৎসার মতো সুযোগ-সুবিধাকে মজুরির অন্তর্ভুক্ত দেখাচ্ছে, যা শ্রম
আইনের পরিপন্থী।
নাগরিকেরা আরও বলেন, প্রতিবেশী শ্রীলঙ্কা বা কেনিয়াতেও চা শ্রমিকদের মজুরি
বাংলাদেশের চেয়ে অনেক বেশি। তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে করা
‘গেজেট-২০২৩’ চা শ্রমিকদের স্বার্থবিরোধী। সরকারের পতন হলেও এই অগণতান্ত্রিক গেজেট
এখনো বাতিল হয়নি। এছাড়া চা শ্রমিক ইউনিয়নে ৮ বছর ধরে নির্বাচন বন্ধ থাকায় শ্রমিকেরা
তাঁদের কথা বলতে পারছেন না। শ্রমিকদের দীর্ঘদিনের ভূমির অধিকারের দাবিও আজও অপূর্ণ
রয়ে গেছে।
বিবৃতিতে সই করা ১৩৫ নাগরিকের নাম ও পরিচয়:
১. অধ্যাপক আনু মুহাম্মদ, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি; ২. অধ্যাপক সলিমুল্লাহ্
খান; ৩. অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি; ৪. সামিনা
লুৎফা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ৫. মোশাহিদা সুলতানা, শিক্ষক, ঢাকা
বিশ্ববিদ্যালয়; ৬. মানজুর আল মতিন, আইনজীবী; ৭. তাসনীম সিরাজ মাহবুব, শিক্ষক, ঢাকা
বিশ্ববিদ্যালয়; ৮. রুশাদ ফরিদী, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ৯. ফাহমিদুল হক,
সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক; ১০. অধ্যাপক কাজী ফরিদ, শিক্ষক, বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়; ১১. অধ্যাপক কামাল চৌধুরী, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ১২.
আর এ এম হাসান তালুকদার, প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; ১৩. সৌম্য সরকার,
শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ১৪. শর্মি বড়ুয়া, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ১৫.
মারিয়া ভূঁইয়া, সহকারী অধ্যাপক, কুয়েট; ১৬. তানিয়াহ মাহমুদা তিন্নি, শিক্ষক ও
সাংস্কৃতিক কর্মী; ১৭. লাবনী আশরাফি, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক, ইউল্যাব; ১৮.
সৌমিত জয়দ্বীপ, সহকারী অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; ১৯. লায়েকা বশীর,
শিক্ষক ও শিল্পী; ২০. সামজীর আহমেদ, প্রভাষক, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়; ২১. মাইদুল
ইসলাম, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ২২. অলিউর সান, শিক্ষক ও সংগঠক;
২৩. আরাফাত রহমান, সহকারী অধ্যাপক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
২৪. তাহমিনা খানম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ২৫. শেখ নাহিদ নিয়াজী, শিক্ষক,
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি; ২৬. মাহবুবুল হক ভূঁইয়া, সহকারী অধ্যাপক, কুমিল্লা
বিশ্ববিদ্যালয়; ২৭. মামুন আল রাশীদ, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অব স্কলার্স; ২৮.
প্রাপ্তি তাপসী, প্রভাষক, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়; ২৯. অধ্যাপক খাদিজা মিতু,
শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ৩০. মিজানুর রহমান খান, সহকারী অধ্যাপক, উত্তরা
বিশ্ববিদ্যালয়; ৩১. শ্যামা ভট্টাচার্য, শিক্ষক, উত্তরা বিশ্ববিদ্যালয়; ৩২. তীব্র
আলী, অধ্যাপক, ব্র্যাক ইউনিভার্সিটি; ৩৩. অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল,
কথাসাহিত্যিক ও শিক্ষক, আইইউবি; ৩৪. আসিফ শাহান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ৩৫.
কাজলী সেহরীন ইসলাম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ৩৬. হানিয়্যুম মারিয়া খান,
জ্যেষ্ঠ প্রভাষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; ৩৭. আনমনা প্রিয়দর্শিনী, শিক্ষক,
সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; ৩৮. সাজেদ উল হক আবির, জ্যেষ্ঠ
প্রভাষক ও লেখক; ৩৯. দীপা সেন, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি; ৪০. ডা. মজিবুল হক
আরজু, আহবায়ক, হেলথ্ সার্ভিস ফোরাম; ৪১. আকরাম খান, চলচ্চিত্রকার; ৪২. ডা. নাজমুস
সাকিব, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি; ৪৩. সুজিত চৌধুরী, সদস্য, গণতান্ত্রিক
অধিকার কমিটি; ৪৪. ডা. জয়দীপ ভট্টাচার্য, সংগঠক, হেলথ সার্ভিস ফোরাম; ৪৫. মাহতাব
উদ্দীন আহমেদ, গবেষক ও লেখক; ৪৬. ইমেল হক, চলচ্চিত্রকার ও অ্যাক্টিভিস্ট; ৪৭. গোলাম
রাব্বানী, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক; ৪৮. পাভেল পার্থ, লেখক ও গবেষক; ৪৯.
শাহীনূর আক্তার শাহীন, চলচ্চিত্রকর্মী; ৫০. ব্রাত্য আমিন, প্রাকৃত
সমাজকর্মী; ৫১. মাসুদ রানা, সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী); ৫২. রজত হুদা, ভারপ্রাপ্ত
সমন্বয়ক, জাতীয় গণফ্রন্ট; ৫৩. মহিনউদ্দিন চৌধুরী লিটন, সদস্য, বাসদ কেন্দ্রীয়
কমিটি; ৫৪. অমল ত্রিপুরা, সদস্য, ইউপিডিএফ; ৫৫. সাইফুল ইসলাম সমীর, সভাপতি, সিপিবি
ঢাকা মহানগর দক্ষিণ; ৫৬. অলিক মৃ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, এনপিএ; ৫৭. আহসান
হাবীব লাবলু, সদস্য, সিপিবি কেন্দ্রীয় কমিটি; ৫৮. মানস নন্দী, সভাপতি, বাংলাদেশ
শ্রমিক কর্মচারী ফেডারেশন; ৫৯. শামীম ইমাম, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক ফেডারেশন
বাংলাদেশ; ৬০. সুশান্ত সিনহা সুমন, সদস্য সচিব, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন; ৬১.
আমেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম; ৬২. রোমান
নিকোলাস তালুকদার, কেন্দ্রীয় সদস্য, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন; ৬৩. শহীদুল
ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম; ৬৪. শাহীন আলম, সদস্য,
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র; ৬৫. রিজওয়ানুর রহমান খান, যুগ্ম সাধারণ
সম্পাদক, বিএফটিইউসি চট্টগ্রাম; ৬৬. হেমন্ত দাষ, সম্পাদক, বাংলাদেশ জয় ভীম ছাত্র
যুব ফেডারেশন; ৬৭. রফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক; ৬৮. ডা. শাকিল আখতার, অর্থোপেডিক
সার্জন; ৬৯. সীমা দত্ত, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র; ৭০. এ্যাডভোকেট
নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র; ৭১.
মারজিয়া প্রভা, অ্যাক্টিভিস্ট; ৭২. সজীব তানভীর, চলচ্চিত্র
নির্মাতা; ৭৩. কামাল হোসেন বাদল, সমাজ চিন্তা ফোরাম; ৭৪. জামসেদ আনোয়ার তপন,
সাধারণ সম্পাদক, উদীচী; ৭৫. সায়ান, শিল্পী; ৭৬. বিথী ঘোষ, সাংস্কৃতিক কর্মী; ৭৭.
সুষ্মিতা রায় সুপ্তি, সাংস্কৃতিক কর্মী; ৭৮. ওয়ারদা আশরাফ, সাংস্কৃতিক কর্মী;
৭৯. শহিদ ইসলাম, সঙ্গীত শিল্পী; ৮০. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক; ৮১. রাফিয়া
তামান্না, সাংবাদিক; ৮২. রেহানা সামদানি, সমাজকর্মী ও নির্মাতা; ৮৩. উৎপল বিশ্বাস,
আইনজীবী; ৮৪. বাপ্পী ইমাম, আইনজীবী; ৮৫. নিরূপা দেওয়ান, সাবেক সদস্য, জাতীয়
মানবাধিকার কমিশন; ৮৬. কাজী মোহাম্মদ উল্লাহ, গবেষক; ৮৭. রাকিবুল রনি, গবেষক; ৮৮.
নিরূপা দেওয়ান, সাবেক সদস্য নারী বিষয়ক সংস্কার কমিশন; ৮৯. সত্যজিৎ বিশ্বাস,
সদস্য, শ্রেণিসংগ্রামের পথ; ৯০. অজিত দাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্ষেতমজুর ও
কৃষক সংগঠন; ৯১. রাশেদ শাহরিয়ার, আহ্বায়ক, বাংলাদেশ যুব ফ্রন্ট; ৯২. রবিউল করিম
নান্টু, আহ্বায়ক, বাংলাদেশ যুব ফ্রন্ট (ঢাকা); ৯৩. সালমান সিদ্দিকী, সভাপতি,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট; ৯৪. তামজীদ হায়দার, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন;
৯৫. ফাহিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল; ৯৬. জাবির
আহমেদ জুবেল, সাধারণ সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী; ৯৭. সমর চাকমা, সভাপতি, পাহাড়ি
ছাত্র পরিষদ; ৯৮. ইসাবা শুহরাত, গবেষক, দৃক; ৯৯. আফজাল হোসেন, অ্যাক্টিভিস্ট; ১০০.
রওশন আরা, সদস্য, নারীপক্ষ; ১০১. অনুপম সৈকত শান্ত, লেখক ও অ্যাক্টিভিস্ট; ১০২.
শামীম আরা নীপা, অ্যাক্টিভিস্ট; ১০৩. চৌধুরী মুফাদ আহমদ, লেখক; ১০৪. সহুল আহমদ,
লেখক ও গবেষক; ১০৫. নাফিসা রায়হানা, অ্যাক্টিভিস্ট; ১০৬. মোস্তাক আহমদ, সাংবাদিক;
১০৭. এস এম আরিফুল হক, চাকুরিজীবী; ১০৮. শিরীন পারভিন হক, সদস্য, নারীপক্ষ; ১০৯.
কামরুন নাহার, নারী অধিকার কর্মী; ১১০. মোজাম্মেল হক, আহ্বায়ক, সমাজতান্ত্রিক
ছাত্র ফ্রন্ট (ঢাবি); ১১১. আসমা আক্তার, সভাপতি, গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি; ১১২.
খুরশীদ আহমাদ ফরহাদ, সাবেক ছাত্র সংগঠক; ১১৩. রানা সুলতানা; ১১৪. রাশেদ খান,
সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (যশোর); ১১৫. আসিফ জামান, শিক্ষার্থী, ইউল্যাব; ১১৬.
সুলতানা আক্তার লুবনা, সাবেক শিক্ষার্থী, শাবিপ্রবি; ১১৭. কামরুজ্জামান রিপন,
উন্নয়ন কর্মী; ১১৮. রীতা দাশ রায়, সদস্য, নারীপক্ষ; ১১৯. ফেরদৌসি রিতা; ১২০. মাহীন
সুলতান, গবেষক; ১২১. রাইয়ান রাজী, মিডিয়াকর্মী; ১২২. গীতা দাস, নারীপক্ষ; ১২৩. রনি
বম; ১২৪. রীনা রায়; ১২৫. নীলুফার ইয়াসমিন, সদস্য, নারীপক্ষ; ১২৬. জিহাদ আল
মেহেদী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; ১২৭. নাসির উদ্দিন প্রিন্স, সম্পাদক,
পাবলিক ভয়েস; ১২৮. নীতিশ নাথ, শহীদ রুমী সংঘ; ১২৯. মালা রানি, সংগঠক, মিডফোর্ট
হরিজন কলোনি; ১৩০. ইন্তিমুম এহসান, গবেষক; ১৩১. ফারহান শাহরিয়ার; ১৩২. সামান্থা
আরিশা, শিক্ষার্থী; ১৩৩. রাহাতুল্লাহ জাহিদ, সভাপতি, জিটিইউসি চট্টগ্রাম; ১৩৪.
কবিতা চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; ১৩৫. অধ্যাপক সৈয়দ নিজার আলম,
শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



