‘চাঁদাবাজি বেড়েছে ৫০ শতাংশ, সরকারি দপ্তরে কমেনি দুর্নীতি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯পরিবর্তন করতে ক্লিক করুন
‘চাঁদাবাজি বেড়েছে ৫০ শতাংশ, সরকারি দপ্তরে কমেনি দুর্নীতি’

স্কেচ: এআই

শেয়ার করুন:

চাঁদাবাজির পাশাপাশি সরকারি দপ্তরের দুর্নীতি যদি শক্ত হাতে দমন করা না যায়, তবে অন্তর্বর্তী সরকারের এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না।

২০২৪ সালের ৬ আগস্টের পর থেকে ব্যবসায়ীদের ঠিক আগের হারেই চাঁদা দিয়ে যেতে হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে এই চাঁদাবাজির হার আগের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ব্যবসা পরিচালনার ব্যয়কে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। 


একইসঙ্গে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সরকারি দপ্তরগুলোতে একদিনের জন্যও দুর্নীতি বা ঘুষের দৌরাত্ম্য কমেনি বলে গভীর হতাশা ব্যক্ত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।


সোমবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশাবিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 


ঢাকা চেম্বার সভাপতি সরকারকে সতর্ক করে বলেন, চাঁদাবাজির পাশাপাশি সরকারি দপ্তরের দুর্নীতি যদি শক্ত হাতে দমন করা না যায়, তবে অন্তর্বর্তী সরকারের এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না।


দেশের অর্থনীতিতে পুনর্জাগরণ ঘটাতে বেসরকারি খাতকে সচল করার ওপর জোর দিয়ে তিনি সরকারের কাছে সুনির্দিষ্ট চারটি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, প্রথমত, আইনশৃঙ্খলা পরিস্থিতির এমনভাবে উন্নতি করতে হবে যাতে সর্বস্তরে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ হয়। দ্বিতীয়ত, সরকারি দপ্তরগুলোকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে হবে, যার মাধ্যমে দেশি-বিদেশি নিয়োগকারী ও বিনিয়োগকারীরা পুনরায় আস্থা ফিরে পান। তৃতীয়ত, ঋণখেলাপি হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনরায় ব্যবসায় ফেরার সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে তাদের নতুন করে মূলধন জোগানের ব্যবস্থা করতে হবে। 


সবশেষে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ব্যাংকঋণের সুদহার কমিয়ে একটি যৌক্তিক ও সহনশীল পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানান তিনি।


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: