ঈদের ছুটিতে তেল সংকটের নেপথ্যে কি?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৭:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
ঈদের ছুটিতে তেল সংকটের নেপথ্যে কি?

ছবি: উইকি

শেয়ার করুন:

সরকারকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে জনমনে অসন্তোষ তৈরি করতে প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে এই পরিস্থিতির সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

১৭ থেকে ২৩ মার্চ—টানা সাত দিনের ঈদের ছুটিতে স্থবির হয়ে পড়েছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। উৎসবের এই সময়ে যখন যাতায়াত ও জ্বালানির চাহিদা তুঙ্গে, তখন আমলাতান্ত্রিক জটিলতায় তেল পাম্পগুলো শূন্য হয়ে পড়া সাধারণ কোনো প্রশাসনিক ত্রুটি নয়, বরং এক ভয়াবহ অব্যবস্থাপনার ফল।

সংকটের মূলে রয়েছে পে-অর্ডার পদ্ধতি। 


বিশ্লেষণ বলছে, আগে পাম্প মালিকরা চেকে তেল কিনতে পারলেও এখন কড়াকড়িভাবে পে-অর্ডার বাধ্যতামূলক করা হয়েছে। অথচ টানা ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে—এই সাধারণ তথ্যটি জ্বালানি মন্ত্রণালয় বা বিপিসি-র অজানা ছিল না। ব্যাংক বন্ধ থাকলে পাম্পগুলো পে-অর্ডার করতে পারবে না এবং তেল উত্তোলন ব্যাহত হবে, এটি নিশ্চিত জেনেও বিকল্প কোনো ব্যবস্থা (যেমন: বিশেষ সময়ে চেকের অনুমতি বা অগ্রিম কোটা) না নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম দায়িত্বজ্ঞানহীনতাকেই প্রকাশ করে।


বিশেষ করে যমুনা অয়েল কোম্পানির ভূমিকা এখানে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। কোনো সুনির্দিষ্ট সরকারি নির্দেশনা ছাড়াই কোম্পানিটি 'রেশনিং' শুরু করেছে। চাহিদার অর্ধেক তেল সরবরাহ করার ফলে পাম্পগুলোতে হাহাকার তৈরি হয়েছে। যেখানে ডিপোতে পর্যাপ্ত তেল মজুত আছে, সেখানে কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে দেওয়ার পেছনে কোনো অশুভ আঁতাত কাজ করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। 


এই সংকটের সুযোগে অসাধু চক্র দেশের কোথাও কোথাও ২০০-২৫০ টাকা লিটার দরে অকটেন বিক্রি করে সাধারণ মানুষের পকেট কেটেছে। এই পুরো ঘটনাটি কেবল একটি সরবরাহ সংকট নয়, বরং এটি আমলাতন্ত্রের এক গভীর 'তেলেসমাতি'। 


সরকারকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে জনমনে অসন্তোষ তৈরি করতে প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে এই পরিস্থিতির সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা। জনগুরুত্বপূর্ণ খাতে দক্ষ ও আস্থভাজন কর্মকর্তাদের পদায়ন না করলে এবং জ্বালানি মন্ত্রণালয় ও বিপিসি-র মতো সংস্থায় সংস্কার না আনলে, এমন 'ম্যান-মেড' সংকটে সরকারকে বারবার হোঁচট খেতে হবে।


জনভোগান্তির দায়ে যমুনা অয়েলের এমডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। 


নতুবা তেলের এই সংকট কেবল রাজপথেই নয়, সরকারের ভাবমূর্তির ওপরেও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: