বাংলাদেশের আন্দোলনই নেহা বোরাদের শিক্ষক!

অ্যালেন সাইফুল
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫পরিবর্তন করতে ক্লিক করুন
বাংলাদেশের আন্দোলনই নেহা বোরাদের শিক্ষক!

ছবিঃ এনডিটিভি

শেয়ার করুন:

আইসা-র এই শীর্ষনেত্রী অনমনীয় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, দিল্লির রাজপথে নামা ভারতীয় শিক্ষার্থীরা এখন নিজেদের লড়াইয়ে বাংলাদেশের আন্দোলনকেই প্রধান শিক্ষক মনে করছে। জলকামান, জেল কিংবা যৌন হয়রানির মতো রাষ্ট্রীয় বর্বরতা চালিয়ে তরুণদের আর চার দেয়ালের ভেতর আটকে রাখা সম্ভব নয়।

গোটা ভারতজুড়ে জেনজিদের যে আন্দোলন চলছে, তা শুরু হয়েছে বাংলাদেশকে দেখে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা 'আইসা'-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। এ সময় ভারতীয় তরুণদের পথ দেখানো এবং তাদের প্রতি সংহতি জানানোর জন্য তিনি বাংলাদেশিদের অভিনন্দন ও শুভেচ্ছাও জানান।


নেহার দাবি, ভারতে আজ যে জেন-জি আন্দোলনের উত্তাপ বইছে, তার প্রথম স্ফুলিঙ্গটা ভারতে জ্বলেনি, জ্বলেছিল বাংলাদেশে! মেধাভিত্তিক অধিকার আর মর্যাদা রক্ষার দাবিতে বাংলাদেশি তরুণেরা যে ইতিহাস রচনা করেছে, ভারতীয় যুবসমাজ এখন সেখান থেকেই অনুপ্রেরণা নিচ্ছে।

তবে নেহা বোরার বক্তব্যে উঠে এসেছে আরও এক ভয়াবহ সত্যি। তিনি দেখিয়ে দিয়েছেন, কীভাবে ভারত আর বাংলাদেশের রাজপথ এবং শিক্ষাঙ্গনে একটা অদ্ভুত আর কুৎসিত মিল তৈরি হয়েছে। একদিকে বাংলাদেশে শিক্ষার্থীদের লড়তে হচ্ছে ধর্মীয় মৌলবাদ ও উগ্র ব্যবস্থার বিরুদ্ধে, ঠিক একইভাবে ভারতেও তরুণদের লড়াই করতে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা উগ্রবাদী মানসিকতার বিরুদ্ধে।


ঢাকা কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ যেমন নানা হুমকি আর নিয়ন্ত্রণের মুখে, ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও ঠিক একই কায়দায় হাত দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অধিকারের ওপর। শিক্ষার বেসরকারীকরণ এবং পুরো শিক্ষা ব্যবস্থায় 'গেরুয়াকরণ' চাপিয়ে দিয়ে স্তব্ধ করা হচ্ছে মুক্তচিন্তা।


আইসা-র এই শীর্ষনেত্রী অনমনীয় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, দিল্লির রাজপথে নামা ভারতীয় শিক্ষার্থীরা এখন নিজেদের লড়াইয়ে বাংলাদেশের আন্দোলনকেই প্রধান শিক্ষক মনে করছে। জলকামান, জেল কিংবা যৌন হয়রানির মতো রাষ্ট্রীয় বর্বরতা চালিয়ে তরুণদের আর চার দেয়ালের ভেতর আটকে রাখা সম্ভব নয়।


দিল্লি থেকে ঢাকা; উগ্র মৌলবাদ, ফ্যাসিবাদ আর রাষ্ট্রীয় বর্বরতার বিরুদ্ধে তরুণদের এই যৌথ লড়াই কি তবে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিকেই চিরতরে বদলে দিতে যাচ্ছে?


---
*লেখক: অ্যালেন সাইফুল

কবি ও সাংবাদিক



পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: