অটোরিকশা: কর্মসংস্থান সৃষ্টি করেও যে খাতের স্বীকৃতি নেই

রোকন-উজ-জামান
রোকন-উজ-জামান
প্রকাশ: ২ জুন ২০২৬, ০:০০পরিবর্তন করতে ক্লিক করুন
অটোরিকশা: কর্মসংস্থান সৃষ্টি করেও যে খাতের স্বীকৃতি নেই

স্কেচ: এআই

শেয়ার করুন:

মনে রাখতে হবে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে গার্মেন্টসের পর, সবচেয়ে বেশী কর্মসংস্থান তৈরী করা খাতটির নাম অটোরিকশা।

 

অটোরিকশা তেমনই একটি খাত। বুঝতেই পারছেন সরকারের তত্ত্বাবধান তো দূরের কথা, এ বিষয়ে আইন- নীতিমালা কিছু করার প্রয়োজন মনে করেনি কোন সরকার। উল্টো তিন কোটির বেশী পরিবারের জীবন- জীবিকা নির্ভর করা একটি খাতকে মাঝখান থেকে চোখ রাঙিয়ে গেছে বিচার বিভাগ। সারা দেশের গ্রামীণ ও পেরি -আরবান স্বল্প দূরত্বের ৪৫-৫০ শতাংশ বহন টানে এই বাহন। ছোট শহর- পৌরসভাগুলোতে মানুষ বা মালামাল পরিবহনের ৩০ থেকে ৪০ শতাংশ, বিভাগীয় শহরগুলোর পরিবহনের ২০ থেকে ৩০ শতাংশ, এমনকি খোদ রাজধানীর ১৫-২০ শতাংশ পরিবহন এই অটোরিকশা- ভ্যানের উপর নির্ভরশীল।

 

ভাবা যায়, শুধু আবেগের বশীভূত হয়ে এই যান চলাচলে বিধিনিষেদ দিয়ে দিল আদালত! মানুষের জীবিকা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা মাথায় আসল না! কেন, অটোরিকশা চালক গরিব বলে?! অথচ আদেশ হওয়ার কথা ছিল সরকারের উপর, কেন সরকার এই যানের শৃঙ্খলা বিধানে কোন উদ্যোগ নেয়নি? কেন ৪০০-৫০০ অটোরিকশা কারখানার জন্য সরকার এত দিনেও কোন অনুমোদিত ডিজাইন দিতে পারেনি? কেন কোটি মানুষের জীবন-জীবিকা নিয়ে সরকারের সড়ক, আইন, স্থানীয় সরকারের মত বিভাগগুলো নির্বিকার?

এ সব প্রশ্ন তো আদালতের করার কথা। মনে রাখতে হবে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে গার্মেন্টসের পর, সবচেয়ে বেশী কর্মসংস্থান তৈরী করা খাতটির নাম অটোরিকশা।

 

সরকার চাইলে শুধু শৃঙ্খলা বিধান করে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করেই এখাত এরই মধ্যে কাজ করা ৩০-৪০ লাখ মানুষকে তাদের জীবিকার স্বীকৃতি দিতে পারে। প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে যে কাজ তারা ৫ বছরে করতে চেয়েছিল, তার অর্ধেক ছয় মাস এক বছরেই হয়ে গেলো। আর আইন- নীতিমালা- স্বীকৃতি- শৃঙ্খলার মধ্য দিয়ে ৪০০-৫০০ অটোরিকশা কারখানা, যন্ত্রাংশের কারখানা, অটোরিকশা ব্যাটারি কারখানা, কয়েক লাখ চার্জিং স্টেশনের স্বীকৃতির মধ্য দিয়ে তো আরো ২০-২৫ লাখ কর্মসংস্থান তো সরকারের কোনো উদ্যোগ নয়, শুধু সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করছে।

 

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারেই তো কর্মসংস্থানের কথা ঘোষণ করা হয়েছে। তাহলে কর্মসংস্থান সম্পর্কিত এই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব কেন?!

 

মনে রাখতে হবে, বিক্ষিপ্ত পদক্ষেপ এ খাতের বিশৃঙ্খলাই বাড়াবে। নিতে হবে সমন্বিত সিদ্ধান্ত।

 

বাংলাদেশে বর্তমানে ব্যাটারিচালিত তিন-চাকার যানের (অটোরিকশা, টমটম, মিশুক, ব্যাটারি-ভ্যান) সংখ্যা রাজধানীতে ৩-৪ লাখ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনাসহ বিভাগীয় শহরে ৭/৮ লাখ, জেলা ও পৌরসভা শহরে ৫-৬ লাখ ছোট শহরের প্রাণ। স্বল্প দূরত্বে রিকশার বিকল্প ও গ্রাম থেকে শহরে সংযোগকারী মূল বাহন হিসেবে গ্রামীণ সড়ক ২-৩ লক্ষ। কাঁচা-পাকা সড়কে কৃষিপণ্য আনা-নেওয়া ও গ্রামীণ যোগাযোগের প্রধান মাধ্যম।

 

সর্বমোট ১৮ থেকে ২০ সরাসরি এবং পরোক্ষসহ মোট কর্মসংস্থান ২০-২৭ লাখের মতো।

 

সড়কের বিশৃঙ্খলা থেকে শুরু করে যত দোষ এদের দেয়া হয়, কোনটার দায়ই অটোরিকশা চালকের নয়। হালকা কাঠামোয় বেশি গতি তোলার প্রবণতা, নিমেষে দিক বদলানো, চালকের সংকেত বা সড়ক আইন সম্পর্কে ধারণা কম, নির্ধারিত সীমার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন -- ইত্যাদি অভিযোগ পুরনো। অটোরিকশার প্রসার ৫/৭ বছর হয়ে গেলও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এ নিয়ে কোন নীতিমালাই বানায় নি। আবার এই নীতিমালা হলেই তা অটোচালকরা কি মেনে চলবে?

 

রাস্তায় অটোরিকশা চালকের সব ত্রুটির দায় আসলে সরকার আর সরকারের সংশ্লিষ্ট বিভাগের। এখানে শহুরে সচেতন মনের একটু মনে হতে পারে, কার দায় কার ওপর চাপানো হচ্ছে? বিষয়টি ব্যাখ্যা করা যাক।

অটোরিকশা কিন্তু কোন চালক বানান না। সারাদেশে যে, এরই মধ্যে ৪-৫শ অটোরিকশা কারখানা গড়ে উঠেছে, সেখানে বানানো হচ্ছে গুরুতর ত্রুটিপূর্ণ ডিজাইনের এসব অটোরিকশা। বলা ভাল, সরকারের বিএসটিআই এখনো পর্যন্ত ব্যাটারিচালিত থ্রি- হুইলারের জন্য কোনো অনুমোদিত নকশা চূড়ান্ত করতে পারেনি। ফলে যে যায় মত বানাচ্ছে। বিএসটিআই-এর কর্তাদের তো চিন্তা নেই, মাস গেলেই বেতন, উপরির কথা না হয় থাক। কিন্তু চালকদের চাকা না ঘুরলে যে ভাত নেই!

 

রাজশাহী সিটিতে আইন ছাড়াই একটি নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছিল। চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সিটি করপোরেশন স্থানীয়ভাবে লাইসেন্স দেওয়ার কথা বললেও কেন্দ্রীয় আইনের অভাবে তা আটকে আছে। কিছু পৌরসভা রুট নির্ধারণ রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করলেও উচ্চ আদালতের রায়ের পর তা আটকে যায়। অবৈধ বলে বিআরটিএ এসব যানের নিবন্ধন, রুট বা গতিসীমা কিছুই নির্ধারণ করেনি। ফলে মূল সড়ক থেকে অলিগলি—সব জায়গায় অটোরিকশার বিশৃঙ্খল চলাচল অনিবার্য।

 

সরকার থেকে ‘উদ্যোগের অভাব’ নয়, বরং ‘সমন্বিত সিদ্ধান্তহীনতা’ এবং নীতিগত অচলাবস্থা স্পষ্ট। আইনি ও নীতিগত শূন্যতা বিরাজ করছে, যেখানে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয়ের বড় অভাব। এর ফলেই নকশা থেকে শুরু করে সড়কে চলাচল- সবকিছুই নিয়ন্ত্রণহীন।

 

সারা দেশের পরিবহন ব্যবস্থার একটা বড় অংশে পরিনত হওয়া অটোরিকশা উচ্ছেদের চিন্তা সরকারকে প্রথমেই পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সিএনজি চালিত অটোরিকশা ভাড়া সাধারণ মানুষের আয়ত্তে নেই, তিন চাকার রুট অপ্রতুল, এ অবস্থায় অটোরিকশা ছাড়া আসলে সারাদেশের স্বল্প দূরত্বের পরিবহন ব্যবস্থাই ভেঙে পড়বে।

 

অনুমোদিত ডিজাইন দ্রুত ঠিক করে স্যান্ডার্ড বজায় রেখে এসব ডিজাইন কারখানা মালিকদের বানাতে বাধ্য করতে হবে। তবে ডিজাইন অনুমোদনে কারখানার মালিকরা যেন চাপে না পড়েন। তবে একটি অনুমোদিত ডিজাইন চালু হলে অনেক কারখানার ডিজাইন বাতিল হয়ে যাবে।

 

বলা ভাল, চীন থেকে আমদানি করা বিশাল ব্যাটারি, মোটর আমদানি ও বিপণনের সঙ্গে জড়িত চক্রটিও নীতিমালা ছাড়া বিশাল ব্যবসা চালিয়ে যেতে চায়। এরাও সরাসরি নীতিনির্ধারকদের সময়ক্ষেপণে প্রভাবিত করে।

 

অবৈধ হিসেবে চিহ্নিত এ গাড়িগুলো থেকে স্থানীয় থানা, পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের একটি বড় অংশ নিয়মিত চাঁদা পায়। বৈধতা পেলে বা কঠোর নিয়ন্ত্রণ এলে এ আয়ের পথ বন্ধ হবে। এখানেই দেশ ও জনস্বার্থে সরকারকে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।

এছাড়া স্বল্প দূরত্বে ‘লাইফলাইন’ হিসেবে কাজ করা অটোরিকশা ভ্যানকে জরুরি ভিত্তিতে একটি বিশেষ আইনের মাধ্যমে বৈধতা দিয়ে সিটি করপোরেশন বা পৌরসভার অধীনে নিবন্ধন দেওয়ার পাশাপাশি ও রুট নির্ধারণ করতে হবে।

 

বিজ্ঞানসম্মত ডিজাইনের জন্য বাংলাদেশ রোড রিসার্চ ল্যাবরেটরির তত্ত্বাবধানে একটি বাধ্যতামূলক নির্দিষ্ট ডিজাইন (স্পিড লিমিটেড মোটর, স্ট্রং ব্রেকিং ও সেফটি চেসিসসহ ফিটনেস), ধাপে ধাপে মানহীন অটোরিকশা প্রতিস্থাপন, স্থানীয় সরকার ও পুলিশের সমন্বয়ে সংক্ষিপ্ত ও বাধ্যতামূলক প্রশিক্ষণ, সহজ ডিজিটাল লাইসেন্স চালু, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্দিষ্ট স্ট্যান্ডে সোলার-চালিত চার্জিং স্টেশন নির্মাণ—ইত্যাদি এখন সময়ের দাবি।

 

মনে রাখবেন, এ খাতের শৃঙ্খলা বিধানেই এক কোটি কর্মসংস্থান সম্ভব, জিডিপিতে এই অনানুষ্ঠানিক খাতের অবদান ১-২ শতাংশ, জ্বালানি তেল সাশ্রয়ে বৈদেশিক মুদ্রা বাঁচল, আর পরিবেশগত দিক তো আছেই।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: