ক্ষমতায় এসেই মধ্যবিত্তের পোলাও খাওয়া বন্ধ করতে চেয়েছিল ইউনূস সরকার?

ঢাকা পেপার্স গ্রাফিক্স
আন্তর্জাতিক বাজারের চড়া মূল্যের দোহাই দিয়ে এবং রপ্তানির অজুহাতে বড় মিলমালিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো বাজারে কৃত্রিম সংকট ও মজুতদারি সৃষ্টি করেছে। এর ফলেই জুন-জুলাই মাস থেকে পোলাওয়ের চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। বিগত কয়েক মাসের ব্যবধানে খোলা পোলাওয়ের চালের দাম কেজিপ্রতি ১৩০–১৪০ টাকা থেকে বেড়ে ১৯০–২০০ টাকা এবং প্যাকেটজাত চালের কেজি ১৪০–১৫০ টাকা থেকে লাফিয়ে দ্বিগুণ হয়ে ২২০ থেকে ২৫০ টাকায় পৌঁছায়।
২০২৩ সাল থেকে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার কথা বলে শেখ হাসিনার সরকার সুগন্ধি চাল রপ্তানি নিষিদ্ধ করেছিল। দুই বছর নিষিদ্ধ থাকার পর ২০২৪ সালের পটপরিবর্তনে ইউনূস সরকার ক্ষমতায় এসেই নিষেধাজ্ঞা তুলে দেয়। ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়। এরপর থেকেই অল্প অল্প করে বাড়তে থাকে সুগন্ধি চালের দাম।
আমাদের বার্ষিক সুগন্ধি চালের চাহিদা ৬ থেকে ৮ লাখ টন। উৎপাদন করি ১২ থেকে ১৫ লাখ টন। বাড়তি এই উৎপাদনের যুক্তিতে ইন্টেরিম হয়তো রপ্তানির অনুমতি দিয়েছিল। প্রাণ আরএফএল, এসিআই লিমিটেড, স্কয়ার, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ইস্পাহানি ফুডস, আকিজ ইনসাফ, এরফান গ্রুপের মতো বড় বড় করপোরেট এফএমসিজি বা এগ্রো-প্রসেসিং কোম্পানিগুলো যে কী অসৎ মুনাফাখোর, তা দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিজ্ঞতায় শেখ হাসিনার সরকার তাদের দায়িত্বশীলতার মুখোশের আড়ালের সেই রূপ হয়তো চিনত। সেজন্য চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও রপ্তানি নিষিদ্ধ করে রেখেছিল।
এই নিষেধাজ্ঞা ২০২৪ সালের পটপরিবর্তনের পর তুলে দেয় ইন্টেরিম। ২০২৫ সালে ২৫ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়। তখন থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পোলাওয়ের চালের দাম। ২০২৬ সালে বাড়িয়ে ৪৭ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয় সরকার। এই অনুমোদনকেই সুগন্ধি চালের দাম বৃদ্ধির জন্য ব্যবহার করতে থাকে বড় মিলমালিক আর স্কয়ার, এসিআইয়ের মতো বড় বড় এফএমসিজি করপোরেটগুলো।
আন্তর্জাতিক বাজারের চড়া মূল্যের দোহাই দিয়ে এবং রপ্তানির অজুহাতে বড় মিলমালিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো বাজারে কৃত্রিম সংকট ও মজুতদারি সৃষ্টি করেছে। এর ফলেই জুন-জুলাই মাস থেকে পোলাওয়ের চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। বিগত কয়েক মাসের ব্যবধানে খোলা পোলাওয়ের চালের দাম কেজিপ্রতি ১৩০–১৪০ টাকা থেকে বেড়ে ১৯০–২০০ টাকা এবং প্যাকেটজাত চালের কেজি ১৪০–১৫০ টাকা থেকে লাফিয়ে দ্বিগুণ হয়ে ২২০ থেকে ২৫০ টাকায় পৌঁছায়।
৬ থেকে ৮ লাখ টন উদ্বৃত্ত থাকা সত্ত্বেও অতিরিক্ত লাভের সিংহভাগই যাচ্ছে মধ্যস্বত্বভোগী, মিলমালিক এবং বড় করপোরেটগুলোর পকেটে। প্রতি কেজিতে এই বাড়তি লাভ কত?
গত মৌসুমে মাঠপর্যায়ে সুগন্ধি ধানের আবাদ করলেও চালের চড়া দামের আসল সুফল কিন্তু কৃষকদের পাওয়ার প্রশ্নই আসে না। ধান কাটার সময় কৃষকেরা প্রতি মণ সুগন্ধি (চিনিগুঁড়া/কাটারিভোগ) ধান মাত্র ১,৫০০ থেকে ১,৮০০ টাকা দরে বিক্রি করেছেন, যা কেজিপ্রতি ধানের দাম দাঁড়ায় ৩৮ থেকে ৪৫ টাকা। দেড় কেজি ধানের দাম আসে সর্বোচ্চ ৬৮ টাকা। ধান থেকে চাল করা ও প্যাকেজিং—সব মিলিয়ে আরও ৪০ টাকা খরচ ধরলেও উৎপাদন খরচ ১০৮ টাকার ওপরে তোলা সম্ভব নয়। সেই সুগন্ধি চালই বেশ লাভে বিক্রি হতো ১৪০–১৫০ টাকায়। সেই লাভের ওপর এখন বাড়তি আরও কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা লাভ করছে প্রাণ আরএফএল, এসিআই লিমিটেড, স্কয়ার, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ইস্পাহানি ফুডস, আকিজ ইনসাফ, এরফান গ্রুপের মতো বড় বড় করপোরেট এফএমসিজি বা এগ্রো-প্রসেসিং কোম্পানিগুলো। একই দামে বেচে মুনাফাখোরিতে পিছিয়ে নেই নিজস্ব ব্র্যান্ডে পোলাওয়ের চাল বিক্রি করা স্বপ্ন, এগোরার মতো সুপারশপগুলোও।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



