ট্রাম্পের ভুল হিসাব ও বিশ্ব অর্থনীতির সংকট

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি
এই যুদ্ধের ভয়াবহতা বুঝতে একটি সংখ্যাই যথেষ্ট: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের মোট তেলের পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে যেত। সেই প্রণালি এখন বন্ধ।
এটি হওয়ার কথা ছিল একটি সংক্ষিপ্ত ও নিখুঁত সামরিক অভিযান, যা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে হঠিয়ে বিশ্বকে নিরাপদ করবে।
কিন্তু এক মাস পর দেখা যাচ্ছে, আয়াতুল্লাহরা এখনো ক্ষমতায়, ভ্লাদিমির পুতিন আরও শক্তিশালী হয়েছেন এবং বিশ্ব অর্থনীতি মন্দার দিকে ধাবিত হচ্ছে।
আমরা ডোনাল্ড ট্রাম্পের এই বিশাল ভুল হিসাবের গল্পটি সংখ্যার মাধ্যমে বলছি। ইরানের তেলক্ষেত্রে মার্কিন হামলার ১০ দিনের বিরতি; ওই অঞ্চলে আরও ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা; তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারের উপরে; এবং যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার হার এখন ৫৯ শতাংশ।
তবে এই যুদ্ধের ভয়াবহতা বুঝতে একটি সংখ্যাই যথেষ্ট: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের মোট তেলের পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে যেত। সেই প্রণালি এখন বন্ধ। কেবল গুটি কয়েক জাহাজকে চীনা মুদ্রায় বিপুল অর্থ দিয়ে পার হওয়ার সুযোগ দিচ্ছে ইরান।
ট্রাম্পের মতো ‘কগনিটিভ টেস্ট’ বা বুদ্ধিবৃত্তিক পরীক্ষায় পাস করা জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই এটা বুঝতে যে, তেলের সরবরাহ ২০ শতাংশ কমে গেলে দাম কতটা বাড়তে পারে।
ব্রিটেনের দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, ইরান এই প্রণালি বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষে এটি পুনরায় খুলে দেওয়া এবং আন্তর্জাতিক জাহাজের বীমাযোগ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
যুদ্ধের ৯ দিনের মাথায় ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উপহাস করে বলেছিলেন, ‘যুদ্ধ জয়ের পর যারা যোগ দেয়, তাদের আমাদের প্রয়োজন নেই।’ আসলে ট্রাম্প বাস্তব নয়, বরং তার কল্পনার জগতকে বর্ণনা করছিলেন।
তিনি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু শুরু করেছেন যা শেষ করার পথ তাদের জানা নেই। তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন এবং বিশ্বে মৃত্যু, ধ্বংস ও দুর্ভোগ বয়ে এনেছেন।
বিশ্ব অর্থনীতির ক্ষতি, মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারানো এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়া—এসবের মাশুল পরিমাপ করা কঠিন।
যুক্তরাজ্যের জন্য এটি গত ছয় বছরে তৃতীয় বড় অর্থনৈতিক ধাক্কা। কিয়ার স্টারমার ব্রিটিশদের এই যুদ্ধ থেকে দূরে রেখে বুদ্ধিমত্তার পরিচয় দিলেও, অন্যের ভুল যুদ্ধের ঢেউয়ে তার দেশের অর্থনীতিও এখন বিপন্ন।
ট্রাম্প ৯ দিনেই যে যুদ্ধ ‘শেষ’ বলে ঘোষণা করেছিলেন, তা বড়দিন পর্যন্ত শেষ হবে কি না—এখন তা নিয়েই চরম সংশয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



