মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমাপ্তি নিয়ে ত্রিমুখী অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৩:৪৬পরিবর্তন করতে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমাপ্তি নিয়ে ত্রিমুখী অবস্থান

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি

শেয়ার করুন:

প্রতিটি পক্ষই নিজ নিজ স্বার্থ রক্ষায় অনড় থাকায় যুদ্ধের দ্রুত অবসান এখনো অনিশ্চিত।

 

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের আকুতি বিশ্বজুড়ে থাকলেও এর শর্ত নিয়ে দেশগুলোর মধ্যে রয়েছে চরম মতভেদ। বিশেষ করে ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিবীবের নিজস্ব কৌশলগত লক্ষ্য এই সংঘাতের সমাপ্তিকে জটিল করে তুলছে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ১৬ দিনের টানা বিমান হামলায় ইরানের সামরিক শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়লেও দেশটির রাজনৈতিক নেতৃত্ব এখনো নতি স্বীকার করেনি। ওমানের মধ্যস্থতায় পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অগ্রগতির আভাস পাওয়া গেলেও ব্যালিস্টিক মিসাইল ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর বিষয়ে ইরান কোনো ছাড় দিতে নারাজ।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তিনি কখনো ইরানের শাসনব্যবস্থার পতন, আবার কখনো কেবল পারমাণবিক সীমাবদ্ধতা চান। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির উত্থান ওয়াশিংটনের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

 

এদিকে বিশ্ববাজারে তেলের চড়া দাম এবং মধ্যপ্রাচ্যের ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে খোদ আমেরিকায় ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। শাসনব্যবস্থা টিকে থাকলে ট্রাম্পের পক্ষে এই যুদ্ধকে জয় হিসেবে প্রচার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

 

ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের বড় শক্তি। তেহরান চায় হামলার স্থায়ী বন্ধের নিশ্চয়তা ও বিপুল ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ।

 

অন্যদিকে, ইসরায়েল চায় ইরানের সামরিক অবকাঠামো এবং পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে। তারা ইরানকে এমন এক বার্তা দিতে চায় যাতে ভবিষ্যতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলেই পুনরায় হামলার শিকার হতে হয়।

 

উপসাগরীয় আরব দেশগুলো সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানের ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়ে ক্ষুব্ধ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তেহরানের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।

 

অর্থাৎ, প্রতিটি পক্ষই নিজ নিজ স্বার্থ রক্ষায় অনড় থাকায় যুদ্ধের দ্রুত অবসান এখনো অনিশ্চিত। তেহরানের ইসলামি নেতৃত্ব কেবল টিকে থাকতে পারলেই একে বিজয় হিসেবে দেখবে, যা ওয়াশিংটন ও ইসরায়েলের জন্য হবে বড় পরাজয়।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: