বিশ্বজুড়ে ১৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৬পরিবর্তন করতে ক্লিক করুন
বিশ্বজুড়ে ১৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

স্কেচ: এআই

শেয়ার করুন:

একইসঙ্গে আদালতের রায়কে 'আমেরিকা বিরোধী' আখ্যা দিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন ডিভিসি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের নতুন ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী শুল্ক নীতিকে 'অবৈধ' ঘোষণা করার পর তিনি এই হার বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন। 


বিবিসি জানিয়েছে, একইসঙ্গে আদালতের রায়কে 'আমেরিকা বিরোধী' আখ্যা দিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ট্রাম্প।


এর আগে গত শুক্রবার আদালত কর্তৃক বাতিল হওয়া শুল্কের পরিবর্তে ১০ শতাংশ কর আরোপের কথা বলেছিলেন ট্রাম্প। তবে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ তিনি জানান, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২-এর অধীনে এই শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে। এই বিশেষ আইনের আওতায় নতুন কর প্রায় পাঁচ মাস পর্যন্ত বহাল রাখা যাবে, তবে এরপর এটি জারি রাখতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন হবে।


আগামী মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও, বর্ধিত ১৫ শতাংশ শুল্ক কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।


সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে রায় দিয়েছে যে, ১৯৭৭ সালের 'ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট' (IEEPA) ব্যবহার করে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। এই আইনের অধীনে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৩০ বিলিয়ন ডলার শুল্ক আদায় করেছে। রায়ের পর ট্রাম্প আদালতকে 'লজ্জিত' এবং বিরোধীদের 'বোকা' বলে অভিহিত করেন। মজার বিষয় হলো, যে তিনজন বিচারক এই শুল্ক বাতিল করেছেন, তাদের মধ্যে প্রধান বিচারপতি জন রবার্টস এবং ট্রাম্পেরই মনোনীত আমি কোনি ব্যারেট ও নেইল গরসাচ রয়েছেন।


ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বিপাকে পড়েছে, কারণ তাদের সঙ্গে আগেই ১০ শতাংশ শুল্কের চুক্তি ছিল। জার্মানির চ্যান্সেলর এই বাণিজ্য অনিশ্চয়তাকে 'বিষ' হিসেবে বর্ণনা করেছেন। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং ওষুধের মতো কিছু পণ্য এই নতুন শুল্ক থেকে ছাড় পেতে পারে।


ট্রাম্পের দাবি, বাণিজ্য ঘাটতি কমাতে এই শুল্ক জরুরি। তবে পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের তুলনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২.১ শতাংশ বেড়ে ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বাল্টিমোরের ইস্পাত ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে হতাশ হলেও ভার্জিনিয়ার সয়াবিন চাষিরা একে স্বাগত জানিয়েছেন।


এদিকে, আদালতের রায়ের ফলে ব্যবসায়ীরা ইতোমধ্যে আদায়কৃত শুল্ক ফেরত চাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, দীর্ঘ আইনি লড়াই ছাড়া কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: