উত্তর কোরিয়া: ভূ-রাজনীতির নতুন সমীকরণ
ছবি: ভিডিও থেকে নেওয়া
সিউল যখন অরক্ষিত, পিয়ংইয়ংয়ের এই মিসাইল উৎক্ষেপণ কেবল মহড়া নয়, বরং এক দীর্ঘমেয়াদী যুদ্ধের পদধ্বনি হিসেবে দেখা হচ্ছে।
উত্তর কোরিয়া প্রথমবারের মতো তাদের সামরিক নৌজাহাজ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্বকে এক নতুন সামরিক উত্তেজনার বার্তা দিয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা এবং জাহাজটির নাবিকদের দ্রুত নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম জং উন।
বিশ্লেষকদের মতে, কিম জং উনের এই শক্তির মহড়া এমন এক সময়ে ঘটল, যখন আমেরিকা দক্ষিণ কোরিয়া থেকে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (টিএইচএএডি) সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার আকাশকে কার্যত নিরাপত্তাহীন রেখে ওয়াশিংটনের এই কৌশলগত স্থানান্তর এশিয়ায় ক্ষমতার ভারসাম্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
সিউল যখন অরক্ষিত, পিয়ংইয়ংয়ের এই মিসাইল উৎক্ষেপণ কেবল মহড়া নয়, বরং এক দীর্ঘমেয়াদী যুদ্ধের পদধ্বনি হিসেবে দেখা হচ্ছে।
এই সংঘাত যদি একবার পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে তার ব্যাপকতা দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও হার মানাবে। এই যুদ্ধের আগুনে কেবল কোরিয়া উপদ্বীপ নয়, বরং তাইওয়ানসহ আমেরিকার মিত্র দেশগুলোর মানচিত্র চিরতরে বদলে যেতে পারে।
মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর দীর্ঘদিনের রাজনৈতিক স্থিতিশীলতা ধসে পড়ার উপক্রম হবে; এমনকি সিরিয়া ও তুরস্কের মতো শক্তিশালী দেশগুলোর সীমানাতেও আসতে পারে আমূল পরিবর্তন। এই বিশ্বযুদ্ধ কেবল গোলুদল বা বোমায় সীমাবদ্ধ থাকবে না, এটি হবে ভূ-রাজনৈতিক মানচিত্র ওলটপালট করে দেওয়ার এক মহাযজ্ঞ।
ইউরোপ ও আমেরিকাতেও এর প্রভাব হবে সুদূরপ্রসারী। রাশিয়া এই অস্থিরতার সুযোগ নিয়ে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে এবং তাদের দখলদারিত্ব মলদোভা পর্যন্ত বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, আমেরিকাও বসে থাকবে না; নিজেদের নিরাপত্তা ও আধিপত্য রক্ষায় তারা মেক্সিকোর একাংশ এবং কিউবা পুরোপুরি দখলে নিতে পারে। ভেনেজুয়েলা পরিণত হতে পারে আমেরিকার স্থায়ী এক করদ রাষ্ট্রে। এমনকি গ্রিনল্যান্ডের সাথে সুইডেনের যে দীর্ঘকালীন নেক্সাস বা জোট রয়েছে, তাও ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। যুদ্ধের এই ঢেউ যখন দক্ষিণ এশিয়ায় আছড়ে পড়বে, তখন এই অঞ্চলের সীমান্ত রেখাগুলোও হয়তো নতুন করে আঁকতে হবে।
বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্পের সুর কিছুটা বদলেছে। তিনি তার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর ওপর দোষ চাপিয়ে দাবি করছেন যে, তারা তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। ট্রাম্পের ‘আমরা যুদ্ধে জিতে গেছি’ বা ‘ইরানে ধ্বংস করার মতো কিছু নেই’—জাতীয় দাবিগুলোকে বিশেষজ্ঞরা ‘অর্ধ-সত্য’ বয়ান হিসেবে দেখছেন।
বাস্তবতা হলো, ইরানকে কেবল বোমা মেরে হারানো সম্ভব নয়। যদি গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযান চালানো হয়, তবে ইসরায়েলি ও আমেরিকানরা এক ভয়ংকর ফাঁদে (ট্র্যাপ) পড়বে। ইরান হয়তো চূড়ান্তভাবে জিতবে না, কিন্তু তারা হারবেও না।
এদিকে, বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী জনমত এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। স্পেনের সরকার জনগণের দাবির মুখে ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করে এক সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রিটেনেও বিশাল যুদ্ধবিরোধী সমাবেশ হচ্ছে।
অথচ দুর্ভাগ্যের বিষয় হলো, মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত অনেক রাষ্ট্র যখন কেবল বাণিজ্যিক ও রাজনৈতিক হিসাব-নিকাশে ব্যস্ত, তখন ইউরোপের সাধারণ মানুষ ও সরকারগুলো যুদ্ধের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে নৈতিকতার এক নতুন মানদণ্ড তৈরি করছে। এই বৈশ্বিক মেরুকরণই বলে দিচ্ছে, সামনের দিনগুলো পুরো দুনিয়ার জন্য কতটা অনিশ্চিত।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



