ইরানে হামলাকে ‘ভয়াবহ আগ্রাসন’ বললেন মামদানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মার্চ ২০২৬, ৯:৪৯পরিবর্তন করতে ক্লিক করুন
ইরানে হামলাকে ‘ভয়াবহ আগ্রাসন’ বললেন মামদানি
শেয়ার করুন:

‘ আমেরিকানরা এমনটি চায় না; তারা সরকার পরিবর্তনের জন্য নতুন কোনো যুদ্ধ নয়, বরং জীবনযাত্রার ব্যয় সংকট থেকে মুক্তি এবং শান্তি চায়।’

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র জোহরান কোয়ামে মামদানি এক বার্তায় বলেছেন, ‘ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলা একটি “অবৈধ আগ্রাসনের ভয়াবহ বিস্তার”।

 

সমাজ মাধ্যমে দেওয়া পোস্টে মেয়র আরও বলেন, ‘শহরগুলোতে বোমা হামলা ও সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে যুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি করা হয়েছে। আমেরিকানরা এমনটি চায় না; তারা সরকার পরিবর্তনের জন্য নতুন কোনো যুদ্ধ নয়, বরং জীবনযাত্রার ব্যয় সংকট থেকে মুক্তি এবং শান্তি চায়।’

 

তিনি বলেন, ‘আমি নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনার ও জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

 

‘বাড়তি সতর্কতা হিসেবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল ও বিভিন্ন সংস্থার সমন্বয় বাড়ানো হয়েছে,’ যোগ করেন তিনি।

 

এ ছাড়া ইরানি বংশোদ্ভূত নিউইয়র্কবাসীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনারা এই শহরের অবিচ্ছেদ্য অংশ। আপনারা এখানে নিরাপদ থাকবেন।’

 

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: