খামেনির পর ইরানের নেতৃত্বে কে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মার্চ ২০২৬, ৬:৩১পরিবর্তন করতে ক্লিক করুন
খামেনির পর ইরানের নেতৃত্বে কে

স্কেচ: এআই

শেয়ার করুন:

আকস্মিক শূন্যতায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

 

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে অবস্থানকালে তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ইরান সরকার।

 

এই আকস্মিক শূন্যতায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইরানের সংবিধানে এমন পরিস্থিতির জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত রয়েছে।

 

আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, খামেনির উত্তরসূরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন পর্ষদ সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। তিন সদস্যের এই পর্ষদে থাকছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং শক্তিশালী অভিভাবক পরিষদ বা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা।

 

মূলত এই পর্ষদই খামেনির উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও তদারকি কাজ চালিয়ে যাবে।

 

ইরানের আইন অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে পরবর্তী নেতা নির্বাচনের মূল দায়িত্ব ‘অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস’-এর ওপর ন্যস্ত থাকে। ধর্মীয় বিশেষজ্ঞদের এই পরিষদ যত দ্রুত সম্ভব নতুন নেতা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে।

 

১৯৮৯ সালে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই খামেনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বর্তমান যুদ্ধাবস্থায় এই নিয়োগ প্রক্রিয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। চলমান হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির ফলে বিশেষজ্ঞদের দ্রুত সমবেত হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানিকে বিশেষ কিছু প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খামেনির মৃত্যুতে ১ মার্চ থেকে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

শনিবার সকাল থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় খামেনি ছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবর মিলেছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক হুমকি নির্মূল, ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস এবং শাসকগোষ্ঠীর পরিবর্তন—এই তিনটি লক্ষ্য নিয়ে হামলা চালানো হয়েছে।

 

অন্যদিকে ইরানও পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সব মিলিয়ে খামেনি-পরবর্তী যুগে ইরান এক চরম অনিশ্চয়তা ও সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: