ইরান হামলায় মার্কিন জনমতের সমর্থন মাত্র ২৭%

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মার্চ ২০২৬, ৮:০৪পরিবর্তন করতে ক্লিক করুন
ইরান হামলায় মার্কিন জনমতের সমর্থন মাত্র ২৭%

ছবি: হোয়াইট হাউজ, এক্স

শেয়ার করুন:

জরিপে প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অত্যাধিক উৎসাহী।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র একজন এই সামরিক অভিযানকে সমর্থন করেছেন।

 

রয়টার্স/ইপসোসের এই জরিপে অংশ নেওয়া মাত্র ২৭ শতাংশ উত্তরদাতা ইরানে হামলার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, ৪৩ শতাংশ মার্কিন এই হামলার বিরোধিতা করেছেন। আর ২৯ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন।

 

স্থানীয় সময় রোববার (১ মার্চ) শেষ হওয়া এই জরিপে প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অত্যাধিক উৎসাহী। মজার বিষয় হলো, রিপাবলিকান সমর্থকদের মধ্যেও প্রতি চারজনের একজন এই মত পোষণ করেছেন।

 

জরিপে আরও দেখা গেছে, ১০ জনের মধ্যে প্রায় ৯ জন উত্তরদাতা ইরানে হামলার ঘটনা সম্পর্কে অন্তত কিছুটা হলেও অবগত রয়েছেন। আর প্রায় ৫৬ শতাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে সামরিক শক্তি প্রয়োগে বাড়াবাড়ি করছে।

 

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান থাকাবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে এই হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন।

 

বিশ্লেষকরা বলছেন, মার্কিন জনমতের এই বিভাজন ইরান হামলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ইস্যুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: