যুদ্ধ বিরতি কেন স্বস্তি দিচ্ছে না?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১২:৩৯পরিবর্তন করতে ক্লিক করুন
যুদ্ধ বিরতি কেন স্বস্তি দিচ্ছে না?

তেহরান, পিক্সেল

শেয়ার করুন:

বিশ্লেষণ বলছে, শান্তিচুক্তি আলোচনায় সবথেকে বড় বাধা হিসেবে সামনে এসেছে ইসরায়েল, লেবানন ও হিজবুল্লাহ ইস্যু।

১৪ দিনের যুদ্ধ বিরতিতে বুধবার (৮ এপ্রিল) সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। অনেকেই একে ‘কৌশলগত বিরতি’ বলছেন। ইরান দিনের শুরুতেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উন্মুক্ত করে। কিন্তু যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় মিত্র ইসরায়েল রাতে লেবাননের রাজধানী বৈরুতে বানিজ্যিক ও আবাসিক এলাকাসমূহের অন্তত ১০০ টি লক্ষ্যবস্তুতে ক্ষেপনাস্ত্র হামলা চালায়। এতে অন্তত আড়াইশ মানুষ নিহতের খবর পাওয়া যাচ্ছে।

 

এই হামলার প্রতিক্রিয়ায়, ইরান পুনরায় হরমুজ প্রণালী অবরোধ করলেও কিছুক্ষণ পর তা খুলে দেয়।

 

পর্যবেক্ষকরা এই শান্তি উদ্যোগকে সাময়ীক ও ভঙ্গুর বলে অভিহিত করেছেন। ইরানের ১০-দফা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা ১৫ দফায় এমনসব দাবি রয়েছে, যা যে কোন সময় পুনরায় সংঘাত শুরু করে দিতে পারে। তার ব্যাপ্তি এ রকম টান টান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় করাচিতে শুক্রবার (১০ এপ্রিল।) শুরু হতে যাচ্ছে শান্তি আলোচনা। পাকিস্তানের লক্ষ্য শুরুতেই এই যুদ্ধ বিরতিকে ৪৫ দিনে উন্নীত করা।

বিশ্লেষণ বলছে, শান্তিচুক্তি আলোচনায় সবথেকে বড় বাধা হিসেবে সামনে এসেছে ইসরায়েল, লেবানন ও হিজবুল্লাহ ইস্যু। ইরান চায় এই প্রস্তাবিত শান্তি সংশ্লিষ্ট পুরো অঞ্চলের জন্য কার্যকর হবে। ইরান নিজের সাথে যুক্ত করেছে লেবানন ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে।

 

অন্যদিকে ইসরাইলকে অন্তর্ভূক্ত করতে আপত্তি, যেহেতু ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল, লেবানন ও হিজবুল্লাহকে এই শান্তি আলোচনার আওতামুক্ত রাখতে চায়। ইতোমধ্যে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তৎপর হয়েছে।

 

দ্বিতীয় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে, ইরানের দাবি আগে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং সাম্প্রতিক হামলার ফলে তার যে ক্ষয়-ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, আগে ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ উদ্যোগ স্থায়ীভাবে বন্ধ করবে, তারপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনায় নেয়া হবে।

 

এমন বাস্তবতায় শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানে শুরু হচ্ছে শান্তি আলোচনা।

 

অফিসিয়াল তথ্য অনুযায়ী যুদ্ধ বিরতির প্রথম দিনে হরমুজ প্রণালী অতিক্রম করেছে দুটি জাহাজ। একটি লাইবেরিয়ার ডায়টোনা বীচ ও অপরটি গ্রীসের দ্য এনজে আর্থ। পর্যবেক্ষরা আশা করছেন, যুদ্ধবিরতিকালে দিনে ৬-১০টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করবে। যা অতীতে দিনে ৬০-৭০ টি ছিল।

 

বড় পরিবহন প্রতিষ্ঠানের জাহাজগুলো এখনও বেশ ঘুর পথে উত্তমাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ) ব্যবহার করছে বলে জানা যাচ্ছে। কারণ, তারা হরমুজ প্রণালীকে এখনও নিরাপদ মনে করছে না। ফলে পণ্য পরিবহনে বাড়তি ব্যয় অব্যাহত রয়েছে। একই সাথে ৮-১০ ‍গুণ বাড়তি ঝুঁকি বীমা মাশুল আদায় অব্যাহত রয়েছে। ফলে দেশে দেশে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বমূখী ধারা অব্যাহত রয়েছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: