পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ৯:৪৩পরিবর্তন করতে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে অসন্তোষ

ছবি: পিক্সেল

শেয়ার করুন:

অভূতপূর্ব পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে। লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়ে, ফর্ম ৬-এর মাধ্যমে ভিন রাজ্যের লোকজনের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে বিজেপি-আরএসএস নির্বাচনে জিততে চাইছে।’

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ মানুষের নাম একতরফাভাবে ছেঁটে ফেলার মাধ্যমে এই নির্বাচন কার্যত একটি গণতান্ত্রিক প্রহসনে পরিণত হতে চলেছে। নির্বাচনের প্রথম চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, আর সর্বশেষ তালিকায় আরও ২৭ লাখ মানুষের নাম কাটা পড়েছে।

 

বিশ্লেষকরা বলছেন, এই ব্যাপক ছাঁটাই প্রক্রিয়ার প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে সংখ্যালঘু এবং নারীদের, যারা সাধারণত বিজেপিকে ভোট দেন না। নাগরিক অধিকার হরণের এই মহোৎসবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সবর ইনস্টিটিউট। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাদ পড়া ভোটারদের ৯৫ শতাংশই মুসলিম সম্প্রদায়ের।

 

এছাড়া সংখ্যালঘু প্রধান জেলা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও মালদহেও রেকর্ড সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বাদ পড়ার এই তালিকা থেকে রেহাই পাননি মতুয়া সম্প্রদায়ের মানুষও। এমনকি কার্গিল যুদ্ধে আহত হওয়া দেশের বীর যোদ্ধা, প্রাক্তন সাংসদ কিংবা কলকাতার সাড়ে তিনশ বছরের পুরনো বাসিন্দা পরিবারের সদস্যদের নামও ভোটার তালিকা থেকে উধাও হয়ে গেছে। দশকের পর দশক ধরে ভোট দিয়ে আসা সাধারণ মানুষ আজ নিজেদের অস্তিত্ব রক্ষায় আতঙ্কিত, বিধ্বস্ত ও ক্লান্ত।

 

প্রশ্ন উঠেছে, এই মানুষগুলো কোথায় যাবেন? কোনো অপরাধ ছাড়াই তাদের কেন আইনি ট্রাইব্যুনালের দুয়ারে কড়া নাড়তে হচ্ছে? নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট এবং মূলধারার গণমাধ্যমের বড় অংশের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে পশ্চিম বাংলা ও বাঙালির বিরুদ্ধে এটি সাম্প্রতিককালের সবচেয়ে বড় সুপরিকল্পিত আক্রমণ।

 

সাংবাদিক ও বিশ্লেষক অর্ক ভাদুড়ী বলেন, ‘অভূতপূর্ব পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে। লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়ে, ফর্ম ৬-এর মাধ্যমে ভিন রাজ্যের লোকজনের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে বিজেপি-আরএসএস নির্বাচনে জিততে চাইছে।’

 

তার মতে, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, মেইনস্ট্রিম মিডিয়ার বিরাট অংশ সরাসরি সংঘ পরিবারের হয়ে কাজ করছে। বিজেপির আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান রক্ষণাত্মক।

 

বিশ্লেষকরা প্রশ্ন তুলে বলছেন, এমন নজিরবিহীন ও একতরফা ব্যবস্থার মধ্যে নির্বাচন আয়োজন করা কি আদৌ সম্ভব? বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য বিজেপি এবং তাদের প্রতি ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশন’ এতটাই মরিয়া যে নূন্যতম গণতান্ত্রিক সৌজন্যবোধটুকুও বিসর্জন দেওয়া হয়েছে। অথচ সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলার মূলধারার রাজনৈতিক দলগুলো এই লাখ লাখ মানুষের চরম যন্ত্রণাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস যে কোনো উপায়ে ক্ষমতায় ফিরতে চায়, বামপন্থীরা তাদের দীর্ঘদিনের শূন্যতা ঘোচাতে মরিয়া, কংগ্রেস চাইছে কোনোমতে নিজেদের প্রাসঙ্গিক রাখা এবং আইএসএফ তাদের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে ব্যস্ত। কিন্তু প্রকৃতপক্ষে এই প্রতিটি দলই এই অবৈধ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে একে একটি কৃত্রিম বৈধতা প্রদান করছে।

 

এ অবস্থায় লাখ লাখ বৈধ নির্বাচকের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তা নৈতিক ও সাংবিধানিক—উভয় দিক থেকেই অবৈধ বলে চিহ্নিত হবে। এখানে বিজেপি কারচুপি করে জিতলেও তা অবৈধ হবে, আবার হারলেও নির্বাচনের ভিত্তিটি বৈধতা হারাবে।  

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: