এপস্টেইন কেলেঙ্কারি: এবার গ্রেপ্তার অ্যান্ড্রু মাউন্টব্যাটেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫পরিবর্তন করতে ক্লিক করুন
এপস্টেইন কেলেঙ্কারি: এবার গ্রেপ্তার অ্যান্ড্রু মাউন্টব্যাটেন
শেয়ার করুন:

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, অ্যান্ড্রু যখন যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি এপস্টেইনের সঙ্গে কিছু ‘সংবেদনশীল তথ্য’ শেয়ার করেছিলেন। এই গুরুতর অভিযোগটি এখন খতিয়ে দেখা হচ্ছে।


লন্ডন সরকারি অফিসে দায়িত্ব পালনকালে অসততা এবং যৌন কেলেঙ্কারির অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। অ্যান্ড্রু বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই।


যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের উত্তরে অবস্থিত স্যান্ড্রিংহামে অ্যান্ড্রুর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দণ্ডিত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সংশ্লিষ্টতা এবং এক নারীকে পাচারের মাধ্যমে তার সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।


পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, অ্যান্ড্রু যখন যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি এপস্টেইনের সঙ্গে কিছু ‘সংবেদনশীল তথ্য’ শেয়ার করেছিলেন। এই গুরুতর অভিযোগটি এখন খতিয়ে দেখা হচ্ছে।


জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে গত কয়েক বছর ধরেই ব্রিটেনে তীব্র সমালোচনার মুখে ছিলেন অ্যান্ড্রু। এই অভিযোগের কারণেই বড় ভাই রাজা তৃতীয় চার্লস গত বছর তার ‘প্রিন্স’ উপাধি ও রাজকীয় সকল সম্মাননা বাতিল করেছিলেন। সম্প্রতি জনসমক্ষে আসা ‘এপস্টিন ফাইল’ থেকে জানা গেছে, অ্যান্ড্রু ছাড়াও তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন এবং দুই মেয়ে—প্রিন্সেস বিয়াট্রিচ ও ইউজিনির সঙ্গে এপস্টিনের নিয়মিত যোগাযোগ ছিল।


তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এই প্রিন্স। তার আইনজীবীদের দাবি, এপস্টেইন-সংক্রান্ত নথিতে নাম থাকা মানেই কেউ অপরাধী নন। রাজপরিবারের এই সদস্যের গ্রেপ্তার হওয়ার ঘটনাটি যুক্তরাজ্যসহ সারা বিশ্বের সংবাদমাধ্যমে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে।


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: