ভারতের আকাশে জুলাইয়ের লাল তারা: পিছু হঠল মোদি সরকার

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৩:০৫পরিবর্তন করতে ক্লিক করুন
ভারতের আকাশে জুলাইয়ের লাল তারা: পিছু হঠল মোদি সরকার
শেয়ার করুন:

স্বাধীন ভারতের ইতিহাসের বৃহত্তম ছাত্র আন্দোলন! ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মুখে ছাত্রজনতা। চাপের মুখে ককরোচ জনতা পার্টির সাথে বৈঠকে বসল কেন্দ্রীয় সরকার।

আজ ২০ জুলাই, ২ বছর আগের ঠিক এই দিনে বাংলাদেশের জুলাই আন্দোলন তখন তুঙ্গে। আর আজ ২ বছর পর একই দিনে, নয়াদিল্লির রাজপথ সাক্ষী হল স্বাধীন ভারতের ইতিহাসের বৃহত্তম গণ-আন্দোলনের। জুলাইয়ের বর্ষাস্নাত দক্ষিন এশিয়া যেন বারে বারে আসছে দ্রোহের জোয়ার।

মেডিক্যালে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নীটের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন অনশন ও সত্যাগ্রহ কর্মসূচি থেকেই ডাক উঠেছিল ভারতের সংসদ ভবন ঘেরাও করার। আর সংসদ ভবন অভিমুখে ছাত্রজনতার মার্চকে কেন্দ্র করে এই আন্দোলন ক্রমেই মোদি-শাহ শাসন অবসানের লক্ষ্যে ব্যাপক গণআন্দোলনের চেহারা নিয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের।
এদিকে এই আন্দোলনের জেরে এদিন সংসদ ভবনে বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যান। আর বিরোধী দলনেতা তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি সরকারকে তুলোধনা করেন। ছাত্রদের ওপর লাঠিচার্জের ব্যাপক সমালোচনা করেন তিনি।

এদিকে শেষ খবর অনুযায়ী এদিন এই আন্দোলনের চাপে কিছুটা হলেও নতি স্বীকার করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ছাত্রজনতার তরফে আলোচনায় বসেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এই আলোচনায় ছাত্রজনতার দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়। তার জেরে আপাতত হাসপাতালে ভর্তি থাকা সোনম ওয়াংচুক ও যন্তরমন্তরে অবস্থানরত ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন।

এদিন ছাত্রজনতার মিছিল শত বাধা লঙ্ঘন করে ভারতের সংসদ ভবনের একশো মিটার দূরে পৌঁছে যায়। উল্লেখ্য, এর আগে শনিবার ককরোচ জনতা পার্টির নেতাকে অভিজিৎ দীপকে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। এদিন সংসদ ভবন অভিযানের কিছুক্ষণ পরেই তাঁকে দিল্লি পুলিশ মিছিল থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে অবশ্য পুলিশ তাঁকে ছেড়ে দেয় বলে খবর। যদিও পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেটে ও জলকামানে সহস্রাধিক ছাত্রজনতা আহত বলে বেসরকারি সূত্রে খবর। এদিকে এদিন সংসদ ভবন অভিযানে শামিল হয়ে ককরোচ নেতা সৌরভ দাস বলেন, “প্রায় একযুগ ধরে ভারতে স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকার কায়েম করেছে বিজেপি-আরএসএস। এই আন্দোলন তার মীমাংসা চায়।"


অন্যদিকে ককরোচ জনতার পার্টির সর্বোচ্চ নেতা অভিজিৎ দীপকে বলেন, “শিক্ষা ব্যবস্থার সংস্কার ও গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে পরিণত হয়েছে এই আন্দোলন।"

এদিন সকাল থেকেই দিল্লির যন্তরমন্তরে ছাত্র জনতার ভিড় জমতে শুরু করে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচু এই ‘সংসদ অভিযান’ কর্মসূচিকে শান্তিপূর্ণ উপায়ে সফল করার আবেদন জানান। এই আন্দোলনকে তিনি ইতিমধ্যেই ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ আখ্যা দিয়েছেন। তাঁর স্ত্রী শিক্ষাবিদ গীতাঞ্জলি আঙনো এদিনের সংসদ ভবন অভিযনে শামিল হন। অন্যদিকে এদিন ভোর থেকে ব্যাপক সংখ্যায় পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘিরে রেখেছিল যন্তরমন্তর। বেলা বাড়তেই পুলিশি বেষ্টনীতে ঘিতে ফেলা হয় নয়া দিল্লি। যন্তরমন্তর লাগোয়া পাঁচটি মেট্রো স্টেশনের সামনে শক্ত ব্যারিকেড তৈরি করে রাখা হয়, যাতে ছাত্রজনতা যন্তরমন্তরের দিকে এগোতে না পারে। কিন্তু তারপরেও ব্যারিকেড ভেঙে, ব্যারিকেড টপকে ছাত্র জনতার ঢেউ এগিয়ে গিয়েছে যন্তরমন্তরে।

পুলিশ লাঠি চার্জ ও জলকামান ব্যবহার করেও ছাত্রজনতার স্রোতকে আটকাতে ব্যর্থ হয়। কয়েক গুণ নিরাপত্তা বাড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন এবং সংসদের। এই মিছিল সংসদ ভবনের কাছাকাছি পৌঁছনোর আগেই ককরোচ জনতা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসতে চায় ভারত সরকার। সেই মতো এদিন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনায় বসেন। আলোচন্য স্থির হয়, নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার যথাযথ তদন্ত, দোষীদের শাস্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকার পদপক্ষেপ করবে। যদিও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন ককরোচ নেতারা। জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে জানান, “অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দীর্ঘ আলোচনা চলেছে। প্রথমে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত মৌখিক কথাবার্তা হয়। বিকেল চারটে নাগাদ তাঁরা আমায় তাঁদের লিখিত দাবিপত্র আমার হাতে তুলে দিয়েছেন।”

যদিও এরপরেও বিক্ষোভ থামেনি। চলছে দমনপীড়ন। দিল্লি, রাজস্থান ও মুম্বইতে জোর ছাত্র আন্দোলনের জেরে ব্যাহত ইন্টারনেট পরিষেবা। নয়াদিল্লিতে ভারতীয় সেনা, আধা সামরিক বাহিনী ও দিল্লি পুলিশ ব্যাপক দমপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ।  অন্যদিকে এদিন ওড়িশায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নিজস্ব বাড়িতে বিক্ষোভ দেখায় সেখানকার ছাত্রজনতা। জম্মু-কাশ্মীরেও সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর নেতৃত্বে চলে বিক্ষোভ। পশ্চিমবঙ্গে কলকাতা, শান্তিনিকেতন, বহরমপুর-সহ নানা জায়গায় কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস ও নকশালপন্থীদের পাশাপাশি সাধারণ ছাত্রজনতা ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: