দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে ধরপাকড়: তোপের মুখে মোদি সরকার

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৬:২৫পরিবর্তন করতে ক্লিক করুন
দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে ধরপাকড়: তোপের মুখে মোদি সরকার

ছবিঃ সংগৃহীত

শেয়ার করুন:

২৩ হাজার আধা সামরিক বাহিনীর উপস্থিতি এবং পুলিশের কঠোর দমনপীড়ন উপেক্ষা করেই ভারতের রাজধানীতে বিক্ষোভে নেমেছে ছাত্র-জনতা। শনিবার চারজন সাবেক মুখ্যমন্ত্রী, মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং শীর্ষ বিরোধী রাজনৈতিক ও ছাত্রনেতাদের গণগ্রেপ্তারের পরও নয়াদিল্লির রাজপথের স্রোত ঠেকাতে পারেনি প্রশাসন। সর্বশেষ খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের বিশাল একটি অংশ সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

২৩ হাজার আধা সামরিক বাহিনীর উপস্থিতি এবং পুলিশের কঠোর দমনপীড়ন উপেক্ষা করেই ভারতের রাজধানীতে বিক্ষোভে নেমেছে ছাত্র-জনতা। শনিবার চারজন সাবেক মুখ্যমন্ত্রী, মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং শীর্ষ বিরোধী রাজনৈতিক ও ছাত্রনেতাদের গণগ্রেপ্তারের পরও নয়াদিল্লির রাজপথের স্রোত ঠেকাতে পারেনি প্রশাসন। সর্বশেষ খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের বিশাল একটি অংশ সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আন্দোলনকারীদের বর্তমান দাবি মূলত দুটি— ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে বরখাস্ত করা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা ‘এসআইআর’ বাতিল করা। সরকার এসব দাবিতে কোনো কর্ণপাত না করায় এটি এখন আরএসএস-বিজেপি জোট সরকারের পতনের আন্দোলনে রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, উদ্ভূত পরিস্থিতিতে দিল্লির মসনদ কার্যত টলটলায়মান।

এসআইআর বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে শনিবার যন্তরমন্তরে অবস্থান কর্মসূচির ডাক দেয় নবগঠিত রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো। বিরোধী দলগুলোও এতে সংহতি জানায়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি প্রশাসন এই জমায়েত বানচাল করতে শুক্রবার থেকেই কঠোর অবস্থান নেয়। সীমান্তবর্তী বিভিন্ন রাজ্য থেকে বিএসএফ ও সিআরপিএফ-এর প্রায় ২৩ হাজার সদস্য দিল্লিতে এনে মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় দিল্লিগামী সব ট্রেন ও মেট্রো স্টেশন।

প্রশাসনের এ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টও। সব বাধা পেরিয়ে এদিন সকাল থেকেই লাখো মানুষ নয়াদিল্লিমুখী হন। ধরপাকড় শুরু হয় সকালেই। নয়ডার গুরগাঁও থেকে প্রথমে গ্রেপ্তার করা হয় আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে। পরে বিমানবন্দরে অভিযান চালিয়ে সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপ, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

দিল্লির বিক্ষোভ জমায়েত থেকে একে একে গ্রেপ্তার করা হয় কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, সুজন চক্রবর্তী ও যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। আটকদের তালিকায় রয়েছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর কেন্দ্রীয় নেত্রী ঐশী ঘোষও।

দুপুরে যন্তরমন্তরের দিকে যাওয়ার সময় পুলিশ আটকে দেয় মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে। এ ছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেসের অধিকাংশ সংসদ সদস্যকেও এদিন গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আটক হন সিপিআই (এমএল) লিবারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। দুপুরের দিকে নেহাকে তুলে গুম করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সিজেপির জমায়েত ঘিরে আটক হওয়া প্রায় তিন হাজার আন্দোলনকারীকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে। দলটির সমাবেশে অংশ নিতে গিয়ে আটক হওয়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূলের শীর্ষ নেতারাও ছাড়া পেয়েছেন। একই সঙ্গে দিল্লি পুলিশ মুক্তি দিয়েছে আন্দোলনের পরিচিত মুখ ও আইসা সভানেত্রী নেহা বোরাকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একটি পোস্টে ছাড়া পাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

তবে বিমানবন্দরে আটক হওয়া অভিজিৎ দীপ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ছাড়া হয়েছে কি না, সে বিষয়ে দিল্লি পুলিশ এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া থেকে বিরত রয়েছে। একইভাবে গুরুগ্রাম পুলিশও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর বর্তমান অবস্থা ও মুক্তির বিষয়ে কোনো বার্তা দেয়নি।

এদিকে সিজেপি এক বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ নেতারা যত দিন বন্দি থাকবেন, তত দিন দলের হাল ধরবেন মহারাষ্ট্রের তরুণ নেতা অজিঙ্ক শিন্ডে। দলের পরবর্তী কর্মসূচি তিনিই ঘোষণা করবেন।

নয়াদিল্লির এ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। সংহতি জানিয়ে এদিন কলকাতায় মূলধারা ও স্বতন্ত্র ঘরানার বাম ছাত্র-নাগরিক সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে কুণাল ঘোষের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেসও। নির্বাচন কমিশন ও মোদি সরকারের নীতির বিরুদ্ধে ভারতজুড়ে ক্রমশ এক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে।

-- --

বিশেষ প্রতিনিধি ,দিল্লি, ভারত

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: